আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলব Windows Safe Mode কি? কি কারণে এটা ব্যাবহার করা হয় এবং কিভাবে চালু করতে পারেন।

বর্তমান সময়ে computer বা laptop অনেকটাই আমাদের নিত্যপ্রয়োজনীয় যন্ত্র হয়ে গেছে। আর আমরা computer বা laptop এ বেশির ভাগ সময় windows ব্যাবহার করে থাকি। আমরা কাজ, পড়াশোনা, ভিডিও দেখা, ইন্টারনেট ব্যাবহার, ফাইল সংরক্ষণ সহ অনেক কাজ আমরা windows এ করে থাকি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার ব্যাবহার করে। তবে কম্পিউটার ব্যাবহার করার সময় আমরা অনেক সমস্যায় পড়ে থাকি সবচেয়ে বেশি যে সমস্যা টা হয়ে থাকে তা হল: virus attack, system crash এবং software error. এরকম অনেক সমস্যা আমাদের windows computer এ হয়ে থাকে। আর এই ধরনের সমস্যা যখন হয়, তখন দেখা যায় কম্পিউটার এর অনেক কাজ ই করা বন্ধ করে দেয়। আর এই সমস্যা সমাধানের জন্যই windows operating system আমাদের safe mode নামে একটা option দিয়েছে। এরকম সমস্যার সম্মুখীন হলে আমরা safe mode ব্যাবহার করে সহজেই এসব সমস্যার সমাধান করতে পারব। Windows Safe Mode হলো এমন একটি বিশেষ স্টার্টআপ মোড যেখানে Windows খুব সীমিত driver এবং service ব্যবহার করে চালু হয়। এর ফলে কম্পিউটারের সমস্যাগুলো সহজে শনাক্ত করা এবং সমাধান করা যায়।
Windows Safe Mode কী?
Windows এর যদি কোনো major সমস্যা হয়ে থাকে এই major সমস্যা সমাধানের জন্যই troubleshooting method ব্যাবহার করা হয়ে থাকে। আর এই troubleshooting method ই হল safe mode. এই mode যখন আপনি open করবেন তখন আপনার সামনে শুধু প্রয়োজনীয় system files এবং driver ব্যাবহার করে চালু করা হয়। আলাদা third party কোনো app open হয়না। এটার কারণে আপনার system এর কোন software বা driver এর কারণে এই আপনার কম্পিউটার এ সমস্যা হচ্ছে এটা সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। এক কথায় windows safe mode ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার এর সমস্যা খুঁজে বের করতে পারবেন এবং সমাধান করতে পারবেন।
Windows Safe Mode কেন ব্যবহার করা হয়?
Computer এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই windows safe mode ব্যাবহার করা হয়। প্রায় windows এর maximum এবং major problem গুলো আপনি খুব সহজেই আপনার windows এর safe mode ব্যাবহার করে সমাধান করতে পারবেন। অনেক সময় virus বা malware আমরা detect করতে পারলে সাধারণ mode এ আমরা remove করতে পারিনা। এই কারণে safe mode ব্যাবহার করে খুব সহজেই remove করতে পারব। যখন আপনি আপনার computer এর safe mode চালু করবেন তখন আপনার virus বা malware সক্রিয় থাকবেনা এই কারণে আপনি সহজেই remove করতে পারবেন। আপনি এই windows safe mode ব্যাবহার করে আপনার driver problem fix করতে পারবেন একদম সহজেই। আপনার কম্পিউটার এ যদি কোনো driver install করার পড় যদি crash করে বা সমস্যা দেখা যায় আপনি খুব সহজেই safe mode ব্যাবহার করে তা সমাধান করতে পারবেন। আপনি safe mode এ গিয়ে আপনার install করা যে drive এ সমস্যা সেই drive আপনি সহজেই unistall করতে পারবেন। আপনার windows computer বা laptop যদি কোন কারণে crash করে বা boot problem হয় তাহলে আপনি খুব সহজেই safe mode এ গিয়ে আপনার সমস্যা টা সমাধান করতে পারবেন। আপনি safe mode ব্যাবহার করে খুব সহজেই troubleshoot করতে পারবেন। আপনার কম্পিউটার এ install করা software এ যদি conflict দেখা দেয় তাহলে অনেক সময় সাধারণ mode থেকে unistall করতে পারিনা। এই কারণে আমরা যদি safe mode ব্যাবহার করি তাহলে খুব সহজেই আমাদের সমস্যা হওয়ার software unistall করতে পারব। কনকারনে যদি আপনার computer এ crash করে বা major কোন সমস্যা হয় তবে আপনি খুব সহজেই safe mode ব্যাবহার করে আপনার computer কে fully আগের মত restore করতে পারবেন।
Windows Safe Mode এর ধরন
Windows এ সাধারণত তিন ধরনের Safe Mode থাকে। আপনার কম্পিউটার এ আপনি ৩ ধরনের safe mode ব্যাবহার করতে পারবেন।
1. Safe Mode
এটি basic Safe Mode। এখানে শুধুমাত্র প্রয়োজনীয় system drivers এবং services চালু হয়। আপনি যদি basic safe mode চালু করেন তাহলে third-party কিছু আপনার সামনে দেখাবে না। শুধু মাত্র system drivers এবং services আপনার সামনে চালু হবে। আপনি আপনার system problem detect করতে পারবেন এবং সহজেই fix করতে পারবেন।
2. Safe Mode with Networking
এই মোডে Safe Mode এর সাথে network driver চালু থাকে। ফলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনি যদি এই mode চালু করলে এই mode এ থাকা অবস্থায় internet ব্যাবহার করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন। অনেক সময় অনলাইন থেকে download করে অনেককিছু fix করতে হয়। যখন আপনার internet connection প্রয়োজন হবে এবং অনলাইন থেকে কিছু download করে fix করতে হবে তখন আপনি এই mode ব্যাবহার করতে পারবেন। আপনার computer এ যদি virus বা malware প্রবেশ করে তাহলে খুব সহজেই আপনি এই mode fix করতে পারবেন। এছাড়া আপনার driver যদি update বা download problem হয় তাহলেও আপনি এই mode ব্যাবহার করে ঠিক করতে পারবেন।
3. Safe Mode with Command Prompt
এই মোডে Windows graphical interface ছাড়া শুধুমাত্র command prompt দিয়ে চালু হয়। advanced troubleshooting এর জন্য এটি ব্যবহার করা হয়। এই mode যদি আপনি ব্যাবহার করেন তাহলে আপনাকে অবশ্যই command জানতে হবে। এটা সবচেয়ে advanced method, proffesional ছাড়া এই method কেউ ব্যাবহার করেনা।
Windows Safe Mode কীভাবে চালু করবেন?
Windows 10 এবং Windows 11 এ Safe Mode চালু করার কয়েকটি উপায় রয়েছে।
Method 1: Shift + Restart ব্যবহার করে
- Start Menu এ যান
- Power option এ ক্লিক করুন
- Shift key চেপে ধরে Restart চাপুন
- এরপর Troubleshoot এ ক্লিক করুন
- Advanced Options এ যান
- Startup Settings নির্বাচন করুন
- Restart দিন
- এরপর keyboard থেকে 4 চাপুন Safe Mode চালু করতে
Method 2: System Configuration (msconfig) ব্যবহার করে
- Windows + R চাপুন
- Run box এ লিখুন msconfig
- Boot tab এ যান
- Safe Boot option এ tick দিন
- Apply → OK চাপুন
- Restart দিন
Method 3: Boot Failure এর মাধ্যমে
যদি Windows ৩ বার boot failure হয়, তাহলে Windows Automatic Repair mode চালু করবে। সেখান থেকেও Safe Mode চালু করা যায়।
Safe Mode থেকে বের হওয়ার উপায়
Safe Mode থেকে বের হতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- Windows + R চাপুন
- Run box এ msconfig লিখুন
- Boot tab এ যান
- Safe Boot option untick করুন
- Restart দিন
এরপর Windows আবার normal mode এ চালু হবে।
Safe Mode ব্যবহারের সুবিধা
Safe Mode ব্যবহার করার কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে:
✔ কম্পিউটার সমস্যার সহজ সমাধান
✔ Virus removal সহজ হয়
✔ Driver problem ঠিক করা যায়
✔ System troubleshooting করা যায়
✔ Software conflict শনাক্ত করা যায়
Safe Mode ব্যবহারের কিছু সীমাবদ্ধতা
যদিও Safe Mode খুবই কার্যকর, তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
- অনেক software Safe Mode এ কাজ করে না
- Graphic driver disabled থাকতে পারে
- Sound driver কাজ নাও করতে পারে
- Internet সব সময় available নাও থাকতে পারে
Windows user দের জন্য এই safe mode feature টা অনেক কাজের একটা feature, আপনি যদি এই mode ব্যাবহার করে খুব সহজেই আপনার কম্পিউটার এ থাকা major সমস্যা গুলো সমাধান করতে পারবেন। আপনার কম্পিউটার এ যদি system error, driver problem, software conflict এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই আপনাকে windows safe mode feature টা ব্যাবহার করতে হবে। আসা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তবু আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।