Tag: WiFi Range কি বাড়ানো সম্ভব

  • WiFi Range কি? WiFi Signal কম হলে কিভাবে বাড়াবেন

    WiFi Range কি? WiFi Signal কম হলে কিভাবে বাড়াবেন

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলব WiFi Range কি এবং যদি আপনার WiFi Signal কম হয় তাহলে কিভাবে বাড়াতে পারবেন।

    বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। বর্তমান সময়ে WiFi প্রায় সবাই ব্যাবহার করে। যারা কখনো mobile data কিনেনা তারাও wifi ব্যাবহার করে থাকে। বাসা, স্কুল, কলেজ প্রায় সব জায়গাতে wifi router ব্যাবহার করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ি থেকে একটু দুরে গেলেই wifi signal দুর্বল হয়ে গেছে। এই সমস্যা টার আসল কারণ আমাদের wifi এর range কম হওয়া।

    WiFi Range কি?

    যেখানে router বসানো হয় সেখান থেকে কতদূর গেলে wifi signal পাওয়া যায়। এটাকেই মূলত wifi range বলে। একটি সাধারণ router বাসার মধ্যে প্রায় ২০-৩০ মিটার পর্যন্ত ভালো wifi signal দিতে পারে। অন্যদিকে ফাকা জায়গায় একই router ৭০-১০০ মিটার পর্যন্ত wifi range দিয়ে থাকে। অনেক কারণেই আমাদের wifi এর range কমে যায়। যেমন যদি ঘরের কোনায় নিচে রাখা হয় তাহলে signal ঠিক ভাবে ছড়াতে পারেনা। এই কারণে range কম পায়। দেয়াল, লোহা, দরজা এসব wifi signal কে বাধা দেয় এটার কারণেও wifi signal ঠিক মত ছড়াতে পারেনা। অনেকে আমরা পুরাতন router ব্যাবহার করি, পুরাতন router wifi signal ঠিক ভাবে ছড়াতে পারেনা। পুরাতন router এর signal power কম হয়ে থাকে। একই wifi এ যদি অনেক বেশি device connected থাকে তাহলেও wifi range অনেক কম পাবে। একই wifi এ অনেক গুলো device connect থাকলে speed ও range কম পাওয়া যায়। অন্যান্য WiFi Network, Bluetooth Device, Microwave Oven ইত্যাদিও Signal দুর্বল করতে পারে।

    WiFi Range কি বাড়ানো সম্ভব?

    আপনি যদি কিছু কৌশল follow করেন তাহলে অবশ্যই আপনার wifi range বাড়াতে পারবেন। আপনি কিছু সহজ উপায় ব্যাবহার করে সহজেই আপনার wifi range অনেক গুণে বাড়াতে পারবেন।

    WiFi Range বাড়ানোর সহজ উপায়

    আপনার wifi range যদি বাড়াতে চান তাহলে আপনার wifi router এমন জায়গায় রাখুন যেখান থেকে signal খুব ভালো ছড়াতে পারে। আপনার wifi router বাসার মাঝামাঝি ও উঁচু জায়গায় রাখতে পারেন এরকম জায়গায় রাখলে আপনার wifi range অনেক ভালো পাবে এবং ভালভাবে ছড়াতে পারবে। আমরা router ব্যাবহার করি এক টানা, আমাদের router বন্ধ করা হয়না। এই একটানা active থাকা অনেক সময় আমাদের router কে দুর্বল করে দেয়। তাই মাঝে মাঝে যদি আমরা router restart করি তাহলে আগের চেয়ে অনেক ভালো signal পাওয়া সম্ভব হবে। আপনার router এ যদি Antenna থাকে তাহলে অবশ্যই Antenna ঠিক ভাবে রাখতে হবে। Antenna ঠিক ভাবে set না করার কারণেও অনেক সময় wifi signal অনেক কম পায়। একটা Antenna vertical এবং আরেকটা Antenna কে horizontal ভাবে রাখবেন তাহলে আসা করা পূর্বের চেয়ে অনেক ভালো speed এবং range পাবেন। একই channel এ যদি অনেক গুলো router থাকে তাহলে speed ও range কম পায়, তাই একই channel এ অনেক গুলো router থাকলে আপনার router channel পরিবর্তন করে নিবেন। আপনার wifi range যদি বাড়াতে চান তাহলে wifi extendar ব্যাবহার করতে পারেন। আপনি যদি wifi extendar ব্যাবহার করেন তাহলে অনেক বেশি পরিমাণে range বাড়ানো সম্ভব। wifi extendar router এর signal ধরে আবার ছড়িয়ে দেয়। পুরনো router হলে router পরিবর্তন করে dual band router ব্যাবহার করতে পারেন। আপনি যদি dual band router ব্যাবহার করেন তাহলে আগের চেয়ে অনেক বেশি speed এবং range বাড়ানো সম্ভব হবে। Wifi range বাড়ানোর জন্য অনেক device আছে: WiFi Repeater, WiFi Extender, Mesh WiFi System, High Power Router এই device গুলো আপনার wifi range বাড়াতে অনেক সহযোগিতা করবে। অনেকেই এসব wifi range বাড়ানোর জন্য ব্যাবহার করে থাকে।

    Wifi range কম হওয়া একটি সাধারণ সমস্যা কিন্তু আপনি কিছু উপায় অবলম্বন করলে খুব সহজেই আপনার wifi range বাড়াতে পারবেন। আপনার wifi range বাড়ালে router থেকে অনেক দুরেও আপনার wifi signal provide করতে পারবে। আসা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তবু আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।