Tag: Safe Mode ব্যবহার করার কারণ

  • Android Phone Safe Mode: সমস্যা সমাধানের সহজ উপায়

    Android Phone Safe Mode: সমস্যা সমাধানের সহজ উপায়

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলব Android Phone Safe Mode কি এবং কিভাবে কাজ করে থাকে।

    বর্তমান সময় Android Smartphone আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। আমাদের ফোন অনেক সময় অনেক রকম সমস্যা দেখা যায়। এই সব সমস্যা সমাধানের জন্যই Android এর রয়েছে Safe Mode. আপনি যদি Safe Mode এ আপনার Android ফোন কে open করেন তাহলে আপনার ফোন শুধু default app গুলো নিয়ে চালু হবে। আপনার ফোনে install করা third-party app নিয়ে চালু হবেনা। আপনি এই Safe Mode ব্যাবহার করে আপনার Android ফোন কে on করলে খুব সহজেই আপনার ফোনের সমস্যা ধরতে পারবেন।

    Android Safe Mode কিভাবে কাজ করে?

    যখন আপনি Safe Mode চালু করেন তখন Android system কিছু পরিবর্তন করে।

    Safe Mode চালু হলে —

    ✅ সব Third-party apps disable হয়ে যায়। মানে আপনার Android device এ install হওয়া সকল third-party apps গুলো দেখায় না।
    ✅ শুধু system apps চালু থাকে। আপনার ফোন নতুন কেনার পর open করলে যে app গুলা থাকে শুধুমাত্র এই app গুলাই আপনার সামনে দেখাবে।
    ✅ ফোনের core functions স্বাভাবিক থাকে। মানে আপনার ফোনের মুল কাজ গুলো আপনি সহজেই করতে পারবেন। Third-party apps গুলো disabled হবে শুধু।
    ✅ background apps বন্ধ থাকে। আপনি যখন আপনার ফোন Safe Mode এ চালু করবেন তখন আপনার ফোনের background app গুলো বন্ধ থাকে।

    ফলে যদি কোনো app crash, lag, overheating বা battery drain সমস্যা করে তাহলে Safe Mode-এ তা বোঝা যায়।

    Safe Mode ব্যবহার করার কারণ?

    অনেক কারণেই আমাদের android ফোনে safe mode এ ব্যাবহার করার প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় আমাদের ফোন অনেক বেশি slow হয়ে যায়। অনেক সময় কিছু কিছু app ram বেশি ব্যাবহার করার কারণে আমাদের ফোন slow হয়ে থাকে। আপনি safe mode ব্যাবহার করে খুব সহজেই বুঝতে পারবেন এটা কোনো app এর কারণে হচ্ছে কিনা।

    আপনার ফোন যদি বার বার App Crush করে তাহলে আপনি Safe Mode এ ফোন চালু করলে সমস্যা টা বুঝতে পারবেন এবং একদম সহজেই সমাধান করতে পারবেন।

    অনেক সময় আমাদের ফোন সন্দেহজনক app install করে থাকি, আবার অনেক সময় দেখা যায় app install করেছি কিন্তু unistall করতে পারছি না। এই সমস্যা সমাধান করার জন্য Safe Mode ব্যাবহার করতে পারেন, আপনি Safe Mode এ গিয়ে সহজেই unistall করতে পারবেন।

    আপনার ফোনের battery যদি দ্রুত শেষ হয়ে যায় এবং এই দ্রুত শেষ হওয়ার কারণ যদি কোনো app হয়ে থাকে তাহলে আপনি Safe mode এ গিয়ে খুব সহজেই শনাক্ত করতে পারবেন এবং সেই অনুযায়ী সমাধান করতে পারবেন।

    আমাদের ফোনের কিছু কিছু app ফোনের CPU বেশি ব্যাবহার করে থাকে। আর যদি CPU বেশি ব্যাবহার হয় তাহলে ফোন দ্রুত গরম করে ফেলে। আপনি Safe Mode এ গিয়ে দেখতে পারবেন এটা কোনো app সমস্যা কিনা।

    Android Phone-এ Safe Mode চালু করার নিয়ম

    Android ফোনে Safe Mode চালু করা খুব সহজ।

    Method 1 (Power Button দিয়ে)

    1️⃣ Power button চেপে ধরুন
    2️⃣ Power Off অপশনে long press করুন
    3️⃣ তখন Safe Mode option আসবে
    4️⃣ OK চাপুন

    ফোন Safe Mode-এ restart হবে।


    Method 2 (Boot করার সময়)

    1️⃣ ফোন Restart করুন
    2️⃣ ফোন চালু হওয়ার সময় Volume Down button চাপুন
    3️⃣ কিছুক্ষণ ধরে রাখুন

    ফোন Safe Mode-এ চালু হবে।

    Safe Mode বন্ধ করার নিয়ম

    Safe Mode বন্ধ করা খুব সহজ।

    Method 1

    1️⃣ Power button চাপুন
    2️⃣ Restart করুন

    ফোন স্বাভাবিক mode-এ ফিরে আসবে।


    Method 2

    ফোন Power Off করে আবার On করুন।

    Android ফোনের জন্য Safe Mode একটা গুরুত্বপূর্ণ troubleshooting feature, আপনি এই Safe Mode ব্যাবহার করে অনেক সমস্যা সহজেই সমাধান করতে পারবেন। আপনি এই Safe Mode ব্যাবহার করে সহজেই বুঝতে পারবেন আপনার সমস্যা টা system app নাকি আপনার install করা app এ। যদি আপনার ফোনে lag, overheating, battery drain বা app crash সমস্যা দেখা দেয়, তাহলে Safe Mode ব্যবহার করে সহজেই সমস্যার কারণ খুঁজে বের করতে পারবেন। আসা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তবু আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।