Tag: Mobile Data দ্রুত শেষ হয়ে গেলে কী করবেন

  • Mobile Data দ্রুত শেষ হয়ে গেলে কী করবেন? কার্যকর সমাধান

    Mobile Data দ্রুত শেষ হয়ে গেলে কী করবেন? কার্যকর সমাধান

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার ফোনের Mobile Data যদি খুব বেশি দ্রুত শেষ হয়ে যায় তাহলে কি করবেন। তারই কার্যকরী সমাধান আপনাদের আজকে দিব।

    বর্তমান সময়ে smartphone অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যা আমাদের জীবনের সাথে এমন ভাবে জরিয়ে গেছে যে বলার মত না। এখন আপনি হারিকেন লাগিয়ে খুঁজলেও হয়তো smartphone ছাড়া মানুষ হয়তো পাবেন। আর আমরা যারা smartphone ব্যাবহার করি আমরা সবাই ইন্টারনেট ও ব্যাবহার করে থাকি। আর ইন্টারনেট ব্যাবহার করতে হলে অবশ্যই আমাদের mobile data অনেক জরুরি। আমাদের কিছু ভুল settings বা background app running এছাড়া অন্যান্য সমস্যার কারণে আমাদের mobile data খুব দ্রুত শেষ হয়ে যায়। আজকে আপনাদের সামনে কার্যকরী কিছু সমাধান দিব। আপনি যদি follow করেন তাহলে আসা করি আপনার জন্য অনেক কাজে লাগবে।

    Mobile Data দ্রুত শেষ হওয়ার কারণ:

    অনেক অ্যাপ background এ আপনার mobile data শেষ করে আপনার চোখের অগোচরেই। Facebook, Instragram, Google Photos, Play Store এসব অ্যাপ প্রতিদিন ই data sync করে থাকে, আপনার data তাড়াতাড়ি শেষ হওয়ার এটাও একটা কারণ।

    App Auto Update রাখা এটা আপনার mobile data consume করে থাকে। আমাদের ফোনে অনেক সময় app update আসে যদি আমরা auto update enable করে রাখি তাহলে app update আসা মাত্র instant auto update হয়ে যায় অ্যাপ গুলো। এই কারণে যদি এই setting আপনার ফোন enable করা থাকে তাহলে আপনার app গুলো auto update হয় এবং আপনার Mobile Data consume করে থাকে।

    আমরা যদি facebook, youtube, instagram এবং অন্যান্য প্লাটফর্ম এ যদি HD Quality তে ভিডিও দেখি তাহলে আমাদের mobile data দ্রুত শেষ হবে এটাই স্বাভাবিক। আমরা খেয়াল ই করিনা কিন্তু দেখা যায় HD Quality তে আমাদের streaming চলতে থাকে এই কারণে mobile data দ্রুত শেষ হয়ে যায়।

    অনেক সময় আমাদের ফোনের ছবি ভিডিও automatic google photos বা icloud এ backup হয়ে থাকে। এই কারণে আমাদের ফোনের data অনেক বেশি consume করে থাকে।

    এরকম অনেক কারণে আমাদের ফোনের mobile data খুব দ্রুত শেষ হয়ে যায়। তবে আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে খুব সহজেই আমাদের ফোনের data অনেক save করতে পারব।

    Mobile Data কম খরচ করার ১২টি কার্যকর উপায়

    ১. Data Usage Check করুন

    আপনার Android ফোনে খুব সহজেই কোন app বেশি data consume করতেছে এটা চেক দিতে পারবেন এবং আপনি সে অনুযায়ী পরে ব্যাবস্থা নিতে পারবেন। প্রথমে দেখে নিন কোন অ্যাপ সবচেয়ে বেশি ডাটা ব্যবহার করছে।

    Path:
    Settings → Network & Internet → Data Usage

    এখানে সব অ্যাপের ডাটা ব্যবহার দেখা যায়। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন app কত MB আপনার ফোন থেকে ব্যাবহার করেছে।


    ২. Background Data বন্ধ করুন

    আপনার ফোনে অনেক অ্যাপ থাকে, যেই অ্যাপ গুলো আপনার ফোনের background এ চলে এবং background আপনার ফোনের mobile data consume করে থাকে। যেসব অ্যাপ দরকার নেই সেগুলোর Background Data Restrict করে দিন। আপনার যেসব app এ mobile data দরকার নেই এসব apps এর background data off করে দিন, যেন background থেকে আপনার ফোনের mobile data consume না করতে পারে।

    Path:
    Settings → Apps → App Info → Mobile Data → Disable Background Data – আপনি এই পদ্ধতি ব্যাবহার করে খুব সহজেই আপনার ফোনের background data বন্ধ করতে পারবেন।


    ৩. Data Saver Mode চালু করুন

    আপনার Android ফোন যদি Data Saver Mode চালু করেন তাহলে অনেক MB আপনি save করতে পারবেন। Android ফোনে Data Saver Mode চালু করলে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করতে পারে না। যখন কোনো app background এ data ব্যাবহার করতে পারেনা background এ hidden ভাবে কোনো mb খরচ হয়না। আপনি যেই app এ প্রবেশ করবেন সেই app ই শুধু মাত্র আপনার mobile data consume করতে পারবে, অন্য কোনো open করে রাখা app আপনার mobile data consume করতে পারবে না।

    Path
    Settings → Network → Data Saver – আপনি আপনার ফোনে এই পদ্ধতি ব্যাবহার করে খুব সহজেই আপনার ফোনে Data Saver চালু করতে পারবেন। আপনি যদি এই option এ এইটা খুঁজে না পান তাহলে settings এ যান এবং সেখানে গিয়ে search দিন: Data Saver. কাজ শেষ এখন খুব সহজেই খুঁজে পাবেন এবং এটা enable করুন তাহলেই এটার মজা বুঝতে পারবেন।


    ৪. Auto App Update বন্ধ করুন

    আপনার ফোন যদি Auto App Update সেটিং on করে রাখেন তাহলে আপনার ফোনে automatic app update নিবে এবং আপনার permission ছাড়াই আপনার data consume হবে এবং app update হয়ে যাবে। যদি আপনি data save করতে চান এবং চান আপনার অনুমতি ছাড়া যেনো কোনো data consume না হয়। এটা করতে চাইলে নিচের method follow করে auto update apps নিচের মত করে নিন:

    Play Store → Settings → Network Preferences → Auto Update Apps →
    Select Update Over WiFi Only – কাজ শেষ।


    ৫. Video Quality কমিয়ে দিন

    আমরা YouTube এবং Facebook এ ভিডিও দেখে থাকি। আমাদের video quality যদি খুব বেশি হয়ে থাকে তাহলে আমাদের অজান্তেই অনেক বেশি Mb cost হবে যা আমারা বুঝতেই পারব না। এই কারণে আমরা YouTube বা Facebook ভিডিও দেখার সময় Auto বা HD থাকলে এটার বদলে 360p / 480p ব্যবহার করুন

    এতে প্রায় ৫০% পর্যন্ত ডাটা সেভ হবে


    ৬. Social Media Auto Video Play বন্ধ করুন

    আমরা social media ব্যাবহার করলে বেশির ভাগ সময় auto video play হয়ে থাকে, আমরা যদি auto video play বন্ধ করে রাখি তাহলে অনেক mb আমরা save করতে পারব। Facebook, Instagram, Twitter এ ভিডিও Auto Play বন্ধ করে দিন।

    এতে অপ্রয়োজনীয় ভিডিও ডাটা খরচ কমে যাবে।


    ৭. Offline Mode ব্যবহার করুন

    YouTube, Spotify বা Google Maps এর মতো অ্যাপগুলোতে Offline Download Feature আছে। আপনি চাইলে ডাউনলোড করে পড়ে offline এ ব্যাবহার করতে পারি। তাহলে mobile data save করা সম্ভব হবে।

    WiFi দিয়ে আগে ডাউনলোড করে রাখলে মোবাইল ডাটা কম লাগবে।


    ৮. Lite Version App ব্যবহার করুন

    যদি সম্ভব হয় Lite version Apps ব্যবহার করুন। আপনার ফোনে যদি mobile data আসলেই save করতে চান তাহলে আপনার ফোনে lite version app ব্যাবহার করতে পারেন। আপনার ফোন যদি lite version অ্যাপ ব্যাবহার করেন তাহলে অনেক mobile data আপনি অনেক বেশি save করতে পারবেন যা আপনার কল্পনার বাইরে।

    উদাহরণ

    • Facebook Lite
    • Messenger Lite
    • YouTube Lite

    এই অ্যাপগুলোতে ডাটা কম খরচ হয়


    ৯. Browser Data Saver চালু করুন

    Chrome Browser এ Lite Mode / Data Saver চালু করলে ওয়েবসাইট কম ডাটা ব্যবহার করে। আপনার browser এ যদি data saver চালু করে রাখেন, তাহলে অনেক data save করতে পারবেন browsing করার সময়।


    ১০. Automatic Sync বন্ধ করুন

    Google Account এর Auto Sync বন্ধ করলে অপ্রয়োজনীয় ডাটা ব্যবহার কমে যায়। আপনি নিচের পদ্ধতি ব্যাবহার করে খুব সহজেই Automatic Sync বন্ধ করতে পারবেন।

    Path
    Settings → Accounts → Auto Sync → Off


    ১১. Cloud Backup WiFi Only করুন

    আপনার cloud backup মানে Google Photos backup টা WiFi only করে দিন। এটা করতে নিচের পদ্ধতি follow করুন:

    Settings → Backup → WiFi Only


    ১২. Data Limit সেট করুন

    Android ফোনে Data Limit সেট করলে নির্দিষ্ট পরিমাণ ডাটা ব্যবহারের পর সতর্কবার্তা পাওয়া যায়। আপনার ফোনের Data যদি কম থাকে তাহলে এই feature টা অনেক বেশি কাজ করবে। আপনি Data Limit সেট করে রাখবেন, সেই data limit এর এক MB ও বেশি spend হবেনা। নিচের পদ্ধতি follow করে খুব সহজেই আপনি Data Limit সেট করতে পারবেন।

    Path
    Settings → Data Usage → Set Data Limit

    Mobile Data শেষ হয়ে যাওয়ার সমস্যা প্রায় সবার ফোনেই হয়ে থাকে। আপনি যদি কিছুটা হলেও আপনার mobile data save করতে চান তাহলে উপড়ের tips গুলো follow করতে পারেন। আসা কিছু কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মত এই পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।