Tag: Android Phone Overheating হওয়ার প্রধান কারণ

  • Android Phone Overheating Problem কিভাবে ঠিক করবেন

    Android Phone Overheating Problem কিভাবে ঠিক করবেন

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Android Phone Overheating সমস্যা সমাধান করতে পারেন।

    বর্তমান সময়ে Android ফোন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। Android ফোন আমাদের সাথে এমন ভাবে জরিয়ে গেছে এখন Office এর কাজ থেকে শুরু করে ইন্টারনেট Browsing, গেম খেলা, School এর কাজ, Social Media এর জন্য প্রায় সকল কাজেই Android ফোনের ব্যাবহার হয়ে থাকে। আমরা Android ফোন ব্যাবহার করতে গিয়ে একটা সমস্যায় পড়ি তা হল আমাদের ফোন Overheating হয়ে থাকে। আর যখন আমাদের ফোন overheating হয়ে যায় তখন আমাদের ফোনের performance থেকে শুরু করে Battery এর ও ক্ষতি হয়ে থাকে। আর দীর্ঘ সময়ে এরকম হতে থাকে একটা সময় পর হার্ডওয়্যার এর সমস্যা পর্যন্ত হয়ে থাকে।

    Android Phone Overheating কি?

    যখন আপনার স্মার্টফোনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, তখন তাকে Overheating বলা হয়। আমরা যখন ফোন ব্যাবহার করি তখন আমাদের android ফোন এ স্বাভাবিক গরম হয়ে থাকে। আর যখন আমরা বেশিক্ষণ ব্যাবহার করে থাকি তখন আমাদের ফোন অনেক বেশি গরম হয়ে যায়। আর এটাকেই Overheating বলে।

    সাধারণত ফোনের তাপমাত্রা থাকে:

    • ৩০°C – ৩৫°C → স্বাভাবিক – এটা স্বাভাবিক তাপমাত্রা এই তাপমাত্রা ফোনে সবসময় থাকে। বেশির ভাগ ফোনের এরকম তাপমাত্রা normally হয় কারণ hardware এবং ফোনের অন্যান্য যন্ত্রাংশ কাজ করে।
    • ৩৫°C – ৪০°C → একটু গরম – কিছুক্ষণ ফোন ব্যাবহার করলে এরকম তাপমাত্রা হয়ে থাকে। এটাকে normal ধরলেও চলে। এই তাপমাত্রা একটু সময় ব্যাবহার করলেই হয়।
    • ৪০°C+ → Overheating – এটা সবচেয়ে বেশি গরম। ফোন যখন বেশি সময় ধরে একটানা ব্যাবহার করা হয় তখন এরকম Heat হয়ে থাকে। আর এই overheating ফোনের জন্য অনেক ক্ষতিকর।

    যদি ফোন খুব বেশি গরম হয়ে যায় তাহলে:

    • ফোন স্লো হয়ে যায়। Normal যখন ফোন ব্যাবহার করেন তখন ফোন ভালভাবেই performance করে কিন্তু যখন ধীরে ধীরে ফোন বেশিক্ষণ ব্যাবহার করেন। তখন ফোন heat হয়ে গেলে ফোন slow কাজ করতে শুরু করে।
    • অ্যাপ বন্ধ হয়ে যায়। অনেক ফোনের performance এমন খারাপ হয়ে যায় যে অ্যাপ থেকে বের করে দেয়। App থেকে বের করে দেয়া অনেক বড় একটা সমস্যা। এই সমস্যা টা অনেক ফোনেই হয়ে থাকে overheat হয়ে গেলে।
    • ফোন নিজে নিজে রিস্টার্ট হয় – অনেক ফোন আবার balance ই ধরে রাখতে পারেন। যার কারণে ফোন নিজে থেকেই Restart হওয়া শুরু করে। ফোনের বয়স বেশি হয়ে গেলে এবং যেসব ফোনের ram একদম কম। এরকম ফোন এই সমস্যা টা হয়ে থাকে।
    • ব্যাটারি দ্রুত শেষ হয় – ফোনের battery দ্রুত শেষ হয় এটা একটা common সমস্যা। যেসব ফোন বেশি heat হয় এসব ফোনের battery তেমন backup দিতে পারেনা। এই কারণে battery এর চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

    Android Phone Overheating হওয়ার প্রধান কারণ

    আমাদের Android ফোন অনেক কারণে overheating হয়ে থাকে। আমাদের android ফোনের সবচেয়ে বেশি overheating হয়ে থাকে গেম খেললে। আমার মনে হয়না এমন কোনো Android ব্যাবহারকারি আছে যে তার ফোনে কখনো গেম খেলেনি। PUBG, FREE FIRE এসব ভারি গেম খেললে ফোনের CPU এবং GPU বেশি ব্যাবহার করে থাকে যার কারণে আমাদের ফোন খুব তাড়াতাড়ি overheat হয়ে থাকে।

    একসাথে অনেক গুলো অ্যাপ চালু থাকা আরেকটা common সমস্যা যার কারণে আমাদের ফোন overheat হয়ে থাকে। আমরা অনেক অ্যাপ চালু করি আবার দেখা যায় Recent থেকে Delete করতে ভুলে যাই। অনেক গুলো অ্যাপ একসাথে আমাদের ফোনে open হয়ে গেলে আমাদের ফোন slow হয়ে থাকে। বিশেষ করে যেসব ফোনের ram একদম কম। এরকম ফোনে সমস্যা টা হয়ে থাকে। একসাথে অনেক গুলো অ্যাপ যখন চালু হয় তখন ফোনের Ram বেশি ব্যাবহার হয় এবং প্রসেসর বেশি কাজ করে যার কারণে আমাদের ফোন গরম হয়ে থাকে।

    আমরা অনেক সময় টাকা বাঁচাতে গিয়ে কম দামি খারাপ চার্জার ব্যাবহার করে থাকি। কম দামি খারাপ চার্জার এবং নকল চার্জার ব্যাবহার করার কারণে আমাদের ফোন overheat হয়ে থাকে। আমাদের ফোন যে পরিমাণ power দরকার ওই পরিমাণ power যখন আমাদের ফোন পায়না তখন আমাদের ফোন overheat হয়ে থাকে।

    অনেক সময় আমাদের ফোন virus/malware ঢুকে যায়। যে malware/virus background এ কাজ করতে থাকে, এই কারণে আমাদের ফোন slow কাজ করে এবং ফোন গরম হয়ে যায়। যখন আমাদের ফোনে malware প্রবেশ করে তখন আমাদের ফোন বেশি গরম হয় কারণ CPU বেশি ব্যাবহার করে।

    আমরা যখন সরাসরি রোদে ফোন ব্যাবহার করি। তখন আমাদের ফোন overheat হয়ে থাকে, আমাদের ফোন এমনিতেই অনেক কারণে গরম হয়ে থাকে। আর যখন আমাদের ফোন সরাসরি রোদ এ ব্যাবহার করি তখন আমাদের ফোন আলাদা একটা তাপ আসে যার কারণে আমাদের ফোন বেশি গরম হয়ে যায়।

    অনেক সময় পুরনো battery এর কারণে আমাদের ফোন বেশি গরম হয়ে থাকে। আমরা ফোনে পুরাতন battery ব্যাবহার করলে আমাদের ফোনের battery তে extra একটা চাপ পড়ে। এই কারণে আমাদের ফোন বেশি গরম হয়ে থাকে। অবশ্যই আমাদের ফোন কে safe রাখা অনেক জরুরি। পুরনো বা নষ্ট battery হলে ফোন চার্জ দেয়ার সময় সবচেয়ে বেশি গরম হয়ে থাকে।

    Android Phone Overheating Problem কিভাবে ঠিক করবেন

    যেখানে সমস্যা আছে সেখানে সমাধান ও আছে। আমাদের android ফোন কে যদি একটু safety রেখে ব্যাবহার করি তাহলে সহজেই আমাদের ফোন কে overheating থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারব।

    ১. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন

    যে অ্যাপগুলো ব্যবহার করছেন না সেগুলো বন্ধ করুন। আমরা ফোন অনেক সময় অনেকগুলো অ্যাপ একসাথে চালু করে রাখি। অবশ্যই আমাদের খেয়াল করে যেসব অ্যাপ এর প্রয়োজন নেই সেসব অ্যাপ বন্ধ করা উচিত। আমরা যদি অপ্রয়োজনীয় অ্যাপ ফোনে চালু রাখি তাহলে স্বাভাবিক ভাবেই আমাদের ফোন বেশি গরম হবে। এই কারণে অবশ্যই আমাদের ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ গুলো Recent app থেকে বন্ধ করতে হবে।

    Steps:

    1. Recent Apps খুলুন
    2. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন

    এতে RAM কম ব্যবহার হবে এবং ফোন কম গরম হবে।


    ২. ফোন রিস্টার্ট করুন

    অনেক সময় ফোনে অনেক প্রসেস চলতে থাকে। অনেক সময় আমাদের ফোন যেসব অ্যাপ আমরা চালাই পড়ে Recent থেকে close করে দিলেও আমাদের ফোনের অ্যাপ background এ চলতে থাকে। এই কারণে আমাদের ফোন restart করা প্রয়োজন। যখন আমাদের ফোন restart করব তখন আমাদের ফোনের background এর সকল process বন্ধ হয়ে যাবে। এটা সবচেয়ে বেশি কাজ করে।

    ফোন Restart করলে:

    • সব Background Process বন্ধ হয়ে যায়
    • ফোন ঠান্ডা হয়

    ৩. Heavy Game কম খেলুন

    যদি ফোন খুব গরম হয় তাহলে:

    • গেম খেলার সময় কমান। Game খেলার কারণেই সবচেয়ে বেশি ফোন গরম হয়ে থাকে। তাই যদি একদম বেশি আপনার ফোন গরম হয়ে যায় তাহলে আমাদের ফোন দিয়ে অবশ্যই কম গেম খেলতে হবে। আপনার ফোন দিয়ে বেশি গেম খেলবেন না, আপনার ফোনের গেম খেলার সময় কমিয়ে দেন।
    • Low Graphics Mode ব্যবহার করুন। আপনার ফোন যদি high graphics mode ব্যাবহার করে গেম খেলেন তাহলে আপনার ফোন অবশ্যই বেশি গরম হবে। আপনি যদি আপনার ফোনের graphics কে কমিয়ে খেলেন সেক্ষেত্রে আপনার ফোন গরম হওয়া অনেক বেশি কমে যাবে।

    ৪. Original Charger ব্যবহার করুন

    সবসময় ফোনের Original Charger ব্যবহার করুন। ফোন চার্জ করার সময় অবশ্যই original charger ব্যাবহার করে আপনার ফোন কে charge দিবেন। টাকা safe করার জন্য যদি duplicate বা কম দামি charger ব্যাবহার করেন তাহলে অবশ্যই আপনার ফোন গরম হবে চার্জ দেয়ার সময়। অবশ্যই আপনার ফোন কে সবসময় original charger ব্যাবহার করে চার্জ দিবেন।

    এতে:

    • ব্যাটারি সঠিকভাবে চার্জ হয়
    • অতিরিক্ত গরম হয় না

    ৫. ফোনের Cache Data পরিষ্কার করুন

    Cache বেশি জমে গেলে ফোন স্লো এবং গরম হতে পারে। আমাদের ফোনের cache data অনেক বেশি জায়গা আমাদের ফোন কে খেয়ে ফেলে। এই কারণে আমাদের ফোনের Ram ও CPU বেশি ব্যাবহার হয়। আর এর ফলেই আমাদের ফোন গরম হয়ে যায়। অবশ্যই আপনার ফোন এর cache data ডিলিট করবেন যদি আপনার ফোন কে overheating থেকে বাঁচাতে চান। নিচের step গুলো follow করে সহজেই আপনার ফোনের cache data পরিষ্কার করতে পারবেন।

    Steps:

    Settings → Storage → Cache Data → Clear


    ৬. Software Update করুন

    অনেক সময় Software Bug থাকার কারণে ফোন গরম হয়। Android ফোন প্রতিনিয়ত আমাদের ফোনে update নিয়ে আসে আগের bug এবং নতুন feature add করার জন্য। আপনার ফোনের software সবসময় update রাখার চেষ্টা করবেন। আপনার ফোন কে update রাখা অনেক প্রয়োজন। অনেক সময় দেখা গেছে old version এর কারণেই অনেক ফোন heat হয়ে থাকে। আপনি যদি update করেন তাহলে bug fix থেকে শুরু করে আপনার ফোনের security ও অনেক গুণে বেড়ে যাবে।

    তাই নিয়মিত:

    Settings → Software Update → Update


    ৭. ফোনের কভার খুলে ব্যবহার করুন

    অনেক সময় মোটা Phone Cover তাপ বের হতে দেয় না। আপনার ফোন অবশ্যই cover খুলে চার্জ দিবেন। যখন আমরা ফোনে cover ব্যাবহার করি তখন আমাদের ফোন থেকে তাপ বের হতে পারেনা। এই কারণে ফোন আরও বেশি গরম হয়ে থাকে সাধারণ এর তুলনায়। এই কারণে ফোন charge এ দিলে অবশ্যই আপনার ফোনের cover খুলে তারপর আপনার ফোন charge দিবেন। Cover থাকলে ফোনের ভিতরে তাপ জমে যায়।

    তাই:

    • যখন গেম খেলবেন তখন ও খেলার সময় কভার খুলে ব্যবহার করুন

    ৮. Brightness কম রাখুন

    আপনার ফোনে যদি brightness বেশি দিয়ে ব্যাবহার করেন তাহলে আপনার ফোন অবশ্যই বেশি heat হবে। আপনার ফোনের brightness সবসময় কম রাখবেন। যদি আপনি কম brightness দিয়ে ব্যাবহার করেন তাহলে দেখবেন অনেক পরিমাণে আপনার ফোনের গরম হওয়া কমে গেছে। স্ক্রিন Brightness বেশি থাকলে:

    • ব্যাটারি বেশি ব্যবহার হয়
    • ফোন গরম হয়

    Auto Brightness ব্যবহার করতে পারেন।


    ৯. Background Data বন্ধ করুন

    অনেক অ্যাপ Background এ ইন্টারনেট ব্যবহার করে। আপনার ফোন থাকা অনেক অ্যাপ background এ ইন্টারনেট ব্যাবহার করে থাকে, আমাদের চোখের আড়ালে। একটা ফোন সবচেয়ে বেশি গরম হয় যখন ফোনে internet ব্যাবহার করা হয়। আর যখন background এ app internet টানতে থাকে তখন আপনার ফোনের battery এবং hardware ব্যাবহার হয় এই কারণে আমাদের ফোন বেশি গরম হয়ে থাকে। এই কারণে আমাদের ফোনের background data বন্ধ করা উচিত যদি আমাদের ফোন কে overheat থেকে রক্ষা করতে চাই। আপনি নিচের step গুলো follow করে সহজেই background data বন্ধ করতে পারবেন।

    Steps:

    Settings → Apps → Background Data → Disable


    ১০. সন্দেহজনক অ্যাপ uninstall করুন

    আপনার ফোন যদি অপ্রয়োজনীয় এবং সন্দেহজনক অ্যাপ থাকে তাহলে অবশ্যই আপনার ফোন কে unistall করে দিবেন। কারণ অনেক app আমাদের ফোন কে background এ running হয়ে গরম করে ফেলে। এই কারণে যদি মনে হয় কোনো অ্যাপ সমস্যা করছে তাহলে:

    Settings → Apps → Uninstall

    Android ফোন overheating একটা সাধারণ সমস্যা হলেও এটাকে অবহেলা করা উচিত নয়। যদি আমাদের ফোন কে normal রাখতে চান তাহলে উপড়ের দেয়া tips গুলো follow করতে পারেন। আসা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আমার লেখার মধ্যে কোথাও ভুল পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।