Tag: AI মানুষের চাকরি নেবে না

  • AI কি মানুষের চাকরি নিয়ে নেবে? ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে বাস্তব বিশ্লেষণ

    AI কি মানুষের চাকরি নিয়ে নেবে? ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে বাস্তব বিশ্লেষণ

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকের এই post এ আপনাদের সাথে আলোচনা করব AI কি মানুষের চাকরি নিবে কিনা এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে AI কি কি ভূমিকা রাখতে পারে।

    বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। AI ধীরে ধীরে অনেক কাজে নিজের প্রভাব খাটাচ্ছে। কিছুদিন আগেও যেখানে মানুষ দিয়ে কাজ করাতে হত। এখন সেখানে AI দিয়েই কাজ করানো যাচ্ছে। AI খুব কম সময়ে মার্কেট এ আসার পর এতও এতও পরিবর্তন দেখিয়েছে যা আসলে আশ্চর্যজনক। AI এর মাধ্যমে এসব কর্মকাণ্ড দেখে মানুষের মনে এখন একটা প্রশ্ন common: ভবিষ্যতে AI কি মানুষের চাকরি নিয়ে নিবে?

    আসলে এই প্রশ্ন টা অনেক স্বাভাবিক। কারণ এতও কম সময়ে AI (Artificial Intelligence) যা দেখিয়েছে, প্রযুক্তি ক্ষেত্রে যা উন্নতি দেখিয়েছি তা গত কয়েকশো বছর কে পিছিয়ে ফেলেছে। আজকাল আমরা AI দিয়ে ছবি আঁকানো, AI দিয়ে article লেখা, AI দিয়ে ছবি বানানো, AI দিয়ে Picture Edit করা এরকম অনেক কাজ হয়ে থাকে AI এর মাধ্যমে। বর্তমানে Online এর বেশির ভাগ কাজ ই AI দিয়ে করা সম্ভব হচ্ছে। অন্যদিকে offline এও অনেক জায়গায় অনেক ধরনের কাজ AI দিয়ে করা হচ্ছে।

    Artificial Intelligence (AI) কি?

    Artificial Intelligennce বা AI এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে computer বা মেশিন কে মানুষের মত চিন্তা করা, শেখা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়। AI এমন একটা প্রযুক্তি যা মেশিন কে মানুষের মত কাজ চিন্তা করে কাজ করানোর ক্ষমতা দিয়ে থাকে। Chatbot, Image Recognition, Photo Editing, Video Editing, Video Create এসব AI এর মাধ্যমেই এখন সম্ভব। AI প্রযুক্তি এর কারণে মানুষের কাজ কে সহজ এবং দ্রুত করে তুলেছে।

    কেন মানুষ মনে করছে AI চাকরি নিয়ে নেবে?

    AI মানুষের চেয়ে বেশি speed এ কাজ করতে সক্ষম। খুব দ্রুত AI কাজ করতে পারে। নির্ভুল এবং অনেক জনের কাজ একাই করতে পারে। যার কারণে কিছু কিছু ক্ষেত্রে মানুষের প্রয়োজন কমে যেতে পারে।

    অনেক কোম্পানি এখন automotion দিয়ে কাজ করাচ্ছে। যার কারণে এসব জায়গায় automotion এর কাজ AI দ্বারা সম্ভব হচ্ছে, আর এই কারণে এইসব জায়গা থেকে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। AI একই কাজ মানুষের চেয়ে দ্রুত এবং কম খরচে কাজ করতে পারছে। মানুষের কাজ করতে অনেক সময় ভুল হয়। আর AI অনেক দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। মানুষ ক্লান্ত হয়ে যায় কিন্তু AI ক্লান্ত হয়না, AI নির্ভুল ভাবে টানা ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম।

    কোন কোন চাকরি AI এর কারণে ঝুঁকিতে থাকতে পারে?

    সব কাজ AI নিতে পারবে না। তবে অনেক কাজ AI নিতে পারবে যেখানে একই কাজ বার বার একই pattern এ হয়ে থাকে। একই ধরনের কাজ AI সহজেই করতে পারে। Data Entry এর কাজ AI দিয়ে এবং Automotion software দিয়ে সহজেই করা সম্ভব হচ্ছে। বেশির ভাগ কোম্পানি এখন AI chatbot ব্যাবহার করছে customer দের support দেয়ার জন্য। AI chatbot ব্যাবহার করার কারণে customer রা খুব দ্রুত এবং বিভিন্ন তথ্য থেকে শুরু করে কাজ করে নিতে পারছে। তবে মানুষের অবশ্যই প্রয়োজন, AI chatbot ব্যাবহার করার হলেও এখন ও human এখানে প্রয়োজন। অনেক complex problem এ customer পড়ে যায় তখন human ছাড়া solve করা সম্ভব হয়না। এই কারণে AI এটা দখল করলে মানুষের কিন্তু ঠিক ই প্রয়োজন। এখন বিভিন্ন ধরনের content এক ক্লিকে সহজে করা সম্ভব হচ্ছে, যদিও AI বিভিন্ন content তৈরি করে থাকে তবু Human Touch প্রয়োজন পরবেই। সাধারণ ব্যবসার হিসাব নিকাশ এখন কম্পিউটার দিয়ে AI software এর মাধ্যমে করা সম্ভব হচ্ছে। কারখানাতে অনেক কাজ এখন robotic AI মেশিন দিয়ে করা সম্ভব হচ্ছে।

    কোন চাকরিগুলো AI সহজে নিতে পারবে না?

    অনেক কাজ আছে যেগুলোতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। মানুষ ছাড়া এসব কাজ করা সম্ভব নয়।

    Creative Jobs:

    • Graphic Designer
    • Film Maker
    • Story Writer
    • Marketing Strategist

    এসব কাজে AI সহযোগিতা করতে পারবে। কিন্তু মানুষের সৃজনশীল চিন্তা এখনও মানুষের শক্তি। এসব কাজের জন্য মানুষের চিন্তা করা প্রয়োজন। কারণ AI এইসব কাজ করতে পারলে মানুষকেই এসব control এবং command দিতে হবে।

    Human Interaction Jobs

    • Doctor
    • Teacher
    • Psychologist
    • Social Worker

    এসব কাজ করার জন্য আবেগ এবং বোঝার ক্ষমতা প্রয়োজন। এই কারণে এসব কাজ মানুষ ছাড়া করা সম্ভব নয়। AI এসব কাজ করতে পারলে AI এর আবেগ বা বোঝার ক্ষমতা নাই, যার কারণে এসব কাজ অবশ্যই মানুষের ই করতে হবে। AI যেটাই করুক না কেন control মানুষের হাতেই থাকবে।

    বড় business এর decision making করার জন্য অবশ্যই মানুষের প্রয়োজন। AI এসব ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত এবং সৃজনশীল চিন্তা করতে পারবেনা।

    AI মানুষের চাকরি নেবে না, বরং নতুন চাকরি তৈরি করবে

    আমরা দেখেছি যে প্রযুক্তি যত উন্নতি হয়, মানুষের চাকরি তত বাড়তে থাকে। যত নতুন নতুন প্রযুক্তি আসবে তত চাকরির সম্ভবনা বাড়তে থাকবে।

    উদাহরণ:

    • Internet আসার পরে Digital Marketing
    • Smartphone আসার পরে App Developer
    • Social Media আসার পরে Content Creator

    ঠিক একইভাবে AI এর কারণেও নতুন চাকরি তৈরি হচ্ছে।

    যেমন:

    • AI Engineer
    • Prompt Engineer
    • AI Trainer
    • Machine Learning Specialist
    • AI Content Editor

    তার মানে আমরা বুঝতে পারলাম AI কে ভয় না করে ব্যাবহার করতে হবে। AI কে ব্যাবহার করে নিজের উন্নতি করা সম্ভব। এখন যদি AI কে ব্যাবহার করি তাহলে আমরা অনেক কাজ সহজে এবং দ্রুত করতে পারব। আমরা AI tool ব্যাবহার করে market research করতে পারি, আমরা AI tool ব্যাবহার করে content draft তৈরি করতে পারি, আমরা AI tool ব্যাবহার করে ওয়েবসাইট এর জন্য content তৈরি করতে পারি। এছাড়া AI ব্যাবহার করে coding এ help নিতে পারেন। এমন কোনো sector নেই, যেখানে AI এছাড়া অনেক কাজ আমরা AI ব্যাবহার করে সহজেই করতে পারি। আসা করি কিছুটা হলেও বুঝতে পারছেন AI আমাদের জন্য উপকার বয়ে আনবে। যদি আমরা properly AI কে ব্যাবহার করতে পারি তাহলে AI আমাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। AI ব্যাবহার মানুষের কাজ কে একদম সহজ করে তুলবে যা আসলেই অনেক উপকারে আসবে মানুষের।

    ভবিষ্যতের কর্মক্ষেত্র কেমন হবে?

    ভবিষ্যতে কর্মক্ষেত্র হবে Human + AI collaboration ভিত্তিক। বর্তমানেই এখন অনেক জায়গাতে Human + AI collaboration ভিত্তিক কাজ করা হচ্ছে। মানুষ আর AI একসাথে কাজ করছে। মানুষ ধীরে ধীরে AI এর ব্যাবহার properly শিখছে এবং দিন দিন AI এর উন্নতি বেড়েই চলছে। এখন এ যেরকম অনেক জায়গাতে আমরা মানুষ এবং AI এর ব্যাবহার দেখতে পাচ্ছি। যেমন: অনেক ওয়েবসাইট এর Customer Support এ chatbot এর ব্যাবহার দেখতে পাচ্ছি, যদি complex কোনো সমস্যা হয় তখন chatbot message গুলো human এর কাছে পাঠিয়ে দেয়। পরবর্তীতে human সমস্যা টা সমাধান করে থাকে। তার মানে এখানে AI এর কারণে অনেক কাজ হয়ে গেছে human support দের জন্য। ভবিষ্যতে Doctor এবং AI diagnosis একসাথে কাজ করবে আশা করা যায়। বর্তমানেই Writer রা AI research করে বিভিন্ন কিছু লিখে থাকে। আবার অন্যদিকে Developer এবং AI coding assistant একসাথে হয়ে কাজ করছে। Developer রা এখন AI এর help নিয়ে আগের চেয়ে বেশি speed এবং সহজে কাজ করতে পারছে। এতে বোঝা গেল AI এবং মানুষ একসাথে কাজ করলে কাজের মান অনেক বাড়বে এবং সময় ও অনেক কমবে। কাজ ও দ্রুত করা সম্ভব হবে।

    AI প্রযুক্তি কর্মক্ষেত্রে অবশ্যই অনেক পরিবর্তন নিয়ে আসবে। কিছু চাকরি হয়তো হারাতে হবে কিন্তু একই সাথে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হবে। AI যত উন্নতি হক না কেনো মানুষের অবশ্যই প্রয়োজন হবে। মানুষের অনেক স্থান AI দখল করলে মানুষের ভিতরে যে বিশেষ গুণ আল্লাহ দিয়েছেন এসব জায়গায় AI কিছু করতে পারবে না। মানুষের help অবশ্যই দরকার, মানুষের এর help ছাড়া AI perfect ভাবে কিছুই করতে পারবে না। AI মানুষের পুরোপুরি বিকল্প নয়। AI কে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি AI এর ব্যাবহার ভালভাবে শিখতে পারি তাহলে AI এর মাধ্যমে আমরা সহজে, দ্রুত এবং নির্ভুল ভাবে অনেক কাজ করতে পারব। ভবিষ্যতে নিজের skill উন্নতি করা এবং নতুন প্রযুক্তি গুলো শিখলে কাজের জায়গা অনেক বেড়ে যাবে।

    আমি তেমন বোঝাতে পারিনা, তবু বোঝানোর চেষ্টা করলাম। পোস্টের মধ্যে কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।