Category: SEO

  • AdSense Approval পাওয়ার জন্য Blogger Blog কিভাবে তৈরি করবেন?

    AdSense Approval পাওয়ার জন্য Blogger Blog কিভাবে তৈরি করবেন?

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলব Adsense Approval পাওয়ার জন্য Blogger Blog কিভাবে তৈরি করবেন।

    বর্তমান সময়ে blogger এর সংখ্যা অনেক। অন্যদিকে blogger দিন দিন বেড়েই চলছে। আমরা যারা blogging করি, আমাদের ৯৯% এর target google adsense ad network monetize করা। গুগল adsense এর মত cpc বা earning অন্য কোনো ad network থেকে পাওয়া যায়না। আমরা যারা blogging শুরু করি এবং ভালো ভালো unique article লেখার পড়ও adsense এ apply করে approved পাইনা। এই সমস্যা টার কারণ অনেক, তার মধ্যে একটা কারণ হচ্ছে সঠিক ভাবে blog setup না করা। আমরা যদি সঠিকভাবে blog setup করি তাহলে adsense approval পাওয়ার chance অনেক গুণে বেড়ে যাবে।

    Blogger কি?

    এটা গুগল এর একটা free blogging platform, এখান থেকে একদম সহজে এবং ফ্রিতে blog website তৈরি করা যায়। blogger এ ওয়েবসাইট create করলে আমাদের কে একটা sub domain দিয়ে থাকে এবং আর পরবর্তীতে সেই ওয়েবসাইট এ চাইলে custom domain add করতে পারবো। blogger এর সুবিধা হল একদম ফ্রি আপনাকে এক টাকা খরচ করতে হবেনা। আর blogging করার জন্য সবচেয়ে সহজ এবং দ্রুতগতির platform হলো blogger.

    Blogger Blog তৈরি করার Step-by-Step Guide

    Blogger এ আপনি খুব সহজে blog website তৈরি করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কিভাবে Blogger এ Blog তৈরি করা যায়।

    Step 1: Blogger এ Account তৈরি

    • blogger.com এ যান
    • Google account দিয়ে login করুন

    Step 2: New Blog Create

    • “Create New Blog” এ ক্লিক করুন
    • Blog name লিখুন
    • Blog address লিখুন

    Example

    teckyhub.blogspot.com

    Step 3: Theme Select করুন

    • একটি simple theme নির্বাচন করুন
    • পরে customize করতে পারবেন
    • কাজ শেষ। আপনার Blog ওয়েবসাইট ready, এখন শুধু customize এবং article লিখতে হবে।

    Blog Design Professional করা

    আপনার blog ওয়েবসাইট এ যদি adsense approval পেতে চান তাহলে অবশ্যই আপনার blog website এর design professional করতে হবে। আপনার blog website এর design যদি proffesional না করেন তাহলে adsense approval পাওয়া কঠিন হয়ে যাবে। Blogger website এ adsense approval পেতে হলে আপনার ওয়েবসাইট এর theme অবশ্যই clean হতে হবে। ভালো কিছু free theme: Median UI, Seo Boost, Fletro এই theme গুলো ব্যাবহার করতে পারেন। Theme ওয়েবসাইট এ setup করে অবশ্যই ভালভাবে আপনার theme কে customize করে নিবেন। আপনার website এর design এমন রাখবেন যেন user friendly হয়। User যেন সহজেই যেকোনো option খুঁজে পায়। একদম সহজ layout রাখবেন।

    AdSense Approval এর জন্য প্রয়োজনীয় Pages

    Google AdSense approval পাওয়ার জন্য কিছু important pages থাকা বাধ্যতামূলক। আপনার ওয়েবসাইট এ যদি google adsense approval পেতে চান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট এ এই ৪ টা necessary pages থাকতেই হবে। আপনার blog এ যদি এই necessary pages গুলো না থাকে তাহলে আপনার adsense approval পেতে সমস্যা হবে।

    এই pages তৈরি করুন:

    📄 About Us

    আপনার এবং আপনার website সম্পর্কে তথ্য এই পেইজ এ শেয়ার করবেন।

    📄 Contact Us

    Visitor যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে এই ব্যবস্থা করে দিবেন এই পেইজ এ।

    📄 Privacy Policy

    Visitor data কিভাবে ব্যবহার করবেন তা সম্পর্কে লিখবেন।

    📄 Disclaimer

    Website এর content সম্পর্কে ঘোষণা এই পেইজ এ দিবেন।

    SEO Friendly Article লিখুন

    Google Adsense Approval পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল article. আপনার ওয়েবসাইট এর সবচেয়ে important part এইটা। শুধু adsense approval নয় আপনার ওয়েবসাইট এ visitor পাওয়ার জন্য এটা প্রয়োজন। আপনার ওয়েবসাইট এ article পোস্ট করলে অবশ্যই SEO Friendly article পোস্ট করবেন। সর্বনিম্ন ১০০০+ word এর article আপনার ওয়েবসাইট এ publish করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার ওয়েবসাইট এর পোস্ট গুলো unique হতে হবে। অন্য কোনো ওয়েবসাইট অবশ্যই কোনো article কপি করবেন না। পোস্ট লেখার সময় অবশ্যই heading proper ভাবে ব্যাবহার করবেন।

    কমপক্ষে ১৫-২৫ টা article publish করার পর adsense এ apply করবেন। এর আগে adsense এ apply করবেন না, অবশ্যই আপনার পোস্ট গুলো user friendly এবং seo friendly হতে হবে যেন আপনার ওয়েবসাইট এ visitor আসে। কারণ visitor না থাকলে adsense থেকে লাভ নাই, ইনকাম ও নাই।

    আপনার blogger website এ অবশ্যই custom domain ব্যাবহার করবেন। আর আপনার blog website এ অবশ্যই https enable করে তবেই adsense এ apply করবেন। আপনার ওয়েবসাইট গুগল adsense এ apply করার পূর্বে অবশ্যই আপনার ওয়েবসাইট কে google search console এ add করে নিবেন এবং আপনার ওয়েবসাইট এর sitemap.xml এটা google search console এ add করে নিবেন।

    আপনার blogger website এ adsense approval পাওয়ার জন্য অবশ্যই organic traffic প্রয়োজন। আপনার ওয়েবসাইট এ যদি organic traffic না থাকে তাহলে adsense পাওয়ার chance অন্যে কমে যাবে। আর organic traffic না থাকলে তো adsense পেয়ে লাভ নাই। কোনো ইনকাম করতে পারবেন না।

    উপড়ে যে যে বিষয় গুলো share করলাম। আপনি যদি একটু ভালভাবে follow করেন তাহলে খুব সহজেই আপনার ওয়েবসাইট এ adsense approval নিতে পারেন। আসা করি আপনাদের কিছুটা হলেও বুঝাতে পেরেছি। তারপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।

  • Permalink Structure কী? SEO এর জন্য কোনটা সবচেয়ে ভালো?

    Permalink Structure কী? SEO এর জন্য কোনটা সবচেয়ে ভালো?

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর দয়ায় ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলব Permalink Structure কি এবং SEO এর জন্য কোনটা সবচেয়ে ভালো।

    বর্তমান সময়ে শুধু ওয়েবসাইট তৈরি করলেই হয়না। ওয়েবসাইট তৈরি করে অবশ্যই visitor আনতে হবে। আর visitor আনার জন্য SEO একটা ওয়েবসাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর SEO এর মধ্যে Permalink Structure অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি Permalink ভালভাবে সেট না করতে পারেন তাহলে আপনার ranking এ অনেক ক্ষতি হয়ে যাবে। অবশ্যই পোস্ট এর title এর সাথে মিল রেখে আপনাকে permalink দিতে হবে। Keyword research করে permalink ব্যাবহার করতে হবে। শুধু ওয়েবসাইট বানিয়ে content লিখলেই হবেনা অবশ্যই আপনাকে SEO করতে হবে ভালভাবে। আর যদি ভালভাবে SEO না করেন তাহলে আপনার ওয়েবসাইট এ visitor আসবে না। আর visitor হল একটা ওয়েবসাইট এর প্রাণ। প্রাণ ছাড়া যেমন জিবের কোনো মূল্য নেই ঠিক তেমন visitor ছাড়া ওয়েবসাইট থাকার কোনো মূল্য নেই। অনেক নতুন blogger এই permalink কে গুরুত্ব দেয়না কিন্তু আপনি যদি ভুল permalink ব্যাবহার করেন তাহলে আপনার SEO এর অনেক ক্ষতি হবে।

    Permalink Structure কী?

    Permanent + Link শব্দ থেকে permalink শব্দটি এসেছে। এটি এমন একটা লিঙ্ক যা ওয়েবসাইট এর নির্দিষ্ট content এর ঠিকানা নির্দেশ করে থাকে। এক কথায় আপনার ওয়েবসাইট এর প্রতিটা পেইজ বা পোস্ট এর লিঙ্ক কেই permalink বলা হয়। আপনার ওয়েবসাইট এর সকল link ই permalink.

    উদাহরণ:

    https://example.com/?p=123 - ❌
    https://example.com/permalink-structure-ki - ✅

    দ্বিতীয় URL টি দেখতে সুন্দর, সহজে বোঝা যায় এবং SEO-friendly। SEO friendly লিঙ্ক আপনার ওয়েবসাইট এর জন্য অনেক প্রয়োজন। আপনার পোস্ট কে rank করাতে হলে অবশ্যই permalink structure বুঝতে হবে এবং ভালভাবে SEO করতে হবে।

    Permalink Structure কেন গুরুত্বপূর্ণ?

    Permalink শুধু একটি url না। এটা user experiance এবং seo এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন seo friendly এবং keyword research করে কোনো post লিখবেন তখন আপনাকে অবশ্যই permalink keyword based ব্যাবহার করতে হবে। তাহলে গুগল সহজেই বুঝতে পারবে আপনার post টা কি সম্পর্কে করা হয়েছে। এছাড়া user রাও সহজে বুঝতে পারবেন আপনার ওই link এ ক্লিক করলে কি content পাওয়া যাবে। আপনার URL যদি পরিষ্কার হয় তাহলে user রা ক্লিক করবে বেশি, যার কারণে আপনার click through rate বাড়বে। আপনার bounce rate কমবে।

    আপনি যখন ছোট এবং পরিষ্কার হবে তখন social media তে share করতে অনেক সুবিধা হবে। আপনি social media তে সহজে শেয়ার করতে পারবেন। Social media তে আপনার লিঙ্ক দেখে সবাই সহজেই বুঝতে পারবে link এ ক্লিক করলে কি ধরনের content পেতে পারে visitor.

    Permalink Structure এর বিভিন্ন ধরন

    WordPress এ সাধারণত কয়েক ধরনের Permalink Structure পাওয়া যায়। নিচে permalink গুলোর বিস্তারিত জানাচ্ছি।

    1️⃣ Plain

    example.com/?p=123

    এটি ডিফল্ট WordPress structure।

    ❌ SEO এর জন্য ভালো না।


    2️⃣ Day and Name

    example.com/2026/03/11/post-name

    এখানে তারিখ থাকে।

    নিউজ ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যায়।


    3️⃣ Month and Name

    example.com/2026/03/post-name

    এখানে মাস এবং বছর থাকে।


    4️⃣ Numeric

    example.com/archives/123

    এটি SEO-friendly নয়।


    5️⃣ Post Name (সবচেয়ে জনপ্রিয়)

    example.com/post-name

    এটি সবচেয়ে পরিষ্কার এবং SEO friendly।

    SEO এর জন্য কোন Permalink Structure সবচেয়ে ভালো?

    SEO বিশেষজ্ঞদের মতে Post Name permalink সবচেয়ে বেশি কার্যকর।

    উদাহরণ

    example.com/post-name

    এরকম লিঙ্ক হলে visitor রা সহজেই আপনার ওয়েবসাইট এর লিঙ্ক দেখে আপনার লিঙ্ক এ কি content পাওয়া যাবে এটা guess করতে পারবে। এছাড়া google ও সহজে বুঝতে পারবেন এই link এ কি content আছে এবং এই কারণে SEO এর জন্য অনেক সুবিধা হবে। এটার কারণ URL ছোট, user friendly, Keyword থাকে এবং গুগল সহজে বুঝতে পারবে। বেশির ভাগ proffesional blogger রা এই structure এ ব্যাবহার করে থাকে। অবশ্যই আপনার URL structure এ আপনার মুল keyword ব্যাবহার করবেন তাহলে অনেক SEO তে অনেক উপকার হবে।

    Example:

    example.com/wordpress-seo-plugin

    the, and, of, to এই ধরনের word অবশ্যই আপনার পোস্ট permalink থেকে বাদ দিয়ে দিবেন। আপনার word separation এর জন্য (-) ব্যাবহার করবেন। আপনি যখন post publish করবেন তখন এ permalink set করে দিবেন। তারপর publish করবেন। permalink অবশ্যই মুল keyword ব্যাবহার করে তারপর আপনার post publish করবেন। অবশ্যই permalink ব্যাবহার করার সময় আপনার মুল keyword আপনার url এ রাখবেন। বার বার permalink পরিবর্তন করবেন না। Random নাম্বার বা URL খুব বড় রাখা এগুলা আপনার SEO এর জন্য অনেক ক্ষতি করবে। এই কারণে অবশ্যই এই বিষয় গুলো মাথায় রাখবেন।

    Permalink Structure আপনার ওয়েবসাইট এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনার ওয়েবসাইট seo তে ভালো করতে চান সেক্ষেত্রে অবশ্যই permalink এ মুল keyword ব্যাবহার করবেন। আপনি যদি permalink ঠিক রাখেন তাহলে আপনার post rank করার chance অনেক বেড়ে যাবে। User experiance অনেক বাড়াবে এবং ক্লিক rate ও অনেক বাড়বে। যার কারণে আপনার পোস্ট rank করার chance অনেক গুণে বেড়ে যাবে। আসা করি আমার পোস্ট পড়ে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।

  • সবচেয়ে সেরা ২ টি Free SEO Plugins নিন WordPress ওয়েবসাইট এর জন্য!

    সবচেয়ে সেরা ২ টি Free SEO Plugins নিন WordPress ওয়েবসাইট এর জন্য!

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও ভালো আসি। আজকে আপনাদের সামনে আবার নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকের এই post এ আপনাদের সাথে WordPress ওয়েবসাইট SEO করার জন্য সেরা ২ টি plugin নিয়ে কথা বলব।

    বর্তমান সময় ওয়েবসাইট তৈরি করে success পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। বর্তমান সময়ে যদি ওয়েবসাইট দিয়ে success পেতে চান অবশ্যই আপনাকে SEO করতে হবে একদম ভালভাবে। ওয়েবসাইট এ যদি visitor না থাকে তাহলে ওয়েবসাইট একদম মূল্যহীন। কারণ visitor ই একটা ওয়েবসাইট এর প্রাণ। ওয়েবসাইট এ visitor নেই মানে ওয়েবসাইট এর কোনো প্রাণ নেই। আর ওয়েবসাইট এ visitor আনার অনেক উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর উপায় হল SEO [Search Engine Optimization]

    আপনার ওয়েবসাইট যদি wordpress এ হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইট এর জন্য SEO করা একদম সহজ। SEO করার মাধ্যমে আপনার ওয়েবসাইট Google, Bing, Yahoo এর search engine এ rank করানো সম্ভব। তবে যারা নতুন তাদের জন্য wordpress এ seo করা অনেক কঠিন হয়ে যায়। এই কারণেই আপনাদের সাথে আজকে কথা বলব কিভাবে আপনারা সহজে আপনাদের wordpress এ SEO করতে পারবেন। WordPress এ রয়েছে অনেক গুলো free plugin, যে plugin গুলোর সাহায্যে আপনারা সহজেই আপনার ওয়েবসাইট কে SEO করে rank করাতে পারবেন।

    SEO Plugin কি?

    SEO Plugin এমন একটা plugin, এই plugin এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইট কে SEO করতে পারবেন। Plugin এর মাধ্যমে আপনারা coding জানা ছাড়াই আপনাদের ওয়েবসাইট কে SEO করাতে পারবেন।

    এই প্লাগিনগুলো ব্যবহার করে আপনি সহজেই করতে পারবেন:

    • Meta Title ও Description সেট করা
    • XML Sitemap তৈরি করা
    • Keyword Optimization
    • On Page SEO
    • Technical SEO

    WordPress এ SEO Plugin কেন প্রয়োজন?

    যদিও ওয়ার্ডপ্রেস SEO friendly website তবু আপানাকে ওয়ার্ডপ্রেস এ plugin ব্যাবহার করে SEO করতে হবে। আপনি যদি wordpress এ plugin ব্যাবহার করেন তাহলে আপনি অনেক গুলো সুবিধা পাবেন।

    ১. সহজে Meta Tag সেট করা

    প্রতিটি পোস্টে Title এবং Meta Description SEO এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার পোস্ট search engine এ ভালভাবে দেখানোর জন্য অবশ্যই Title এবং Meta Description নিজের মত customize করে বসালে সাধারণ এর চেয়ে ভালো response পাবেন। আপনি যদি manually Title এবং Meta Description সেট না করেন তাহলে আপনার post title এবং meta description আপনার post এর description থেকে কিছুটা নিবে। এখন আপনি যদি manually set করেন তাহলে আপনার পোস্ট এর value অনেক বাড়বে, আপনি যদি keyword research করে আপনার পোস্ট এর জন্য Title এবং Meta Description দেন তাহলে আপনার পোস্ট rank করার chance আগের চেয়ে অনেক গুণে বেড়ে যাবে। SEO plugin ব্যবহার করে সহজেই এগুলো সেট করা যায়। আপনাকে আলাদা coding বা ঝামেলা করে করতে হবেনা।

    ২. XML Sitemap তৈরি

    Sitemap সার্চ ইঞ্জিনকে জানায় আপনার ওয়েবসাইটে কোন কোন পেজ রয়েছে। Sitemap অনেক গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইট কে ভালভাবে SEO করার জন্য। আপনি যখন Sitemap ব্যাবহার করবেন তখন আপনার ওয়েবসাইট এর post, pages etc সুন্দর ভাবে সাজিয়ে google কে দেখাবে যার কারণে google track করে index করতে পারবে। আপনি এটাও বুঝতে পারবেন আপনার কোন post index হয়েছে এবং কোন পোস্ট index হবে। SEO plugins স্বয়ংক্রিয়ভাবে Sitemap তৈরি করে, যার কারণে আপনাকে ঝামেলা করে sitemap আলাদা করে তৈরি করতে হবেনা। আপনার ওয়েবসাইট এ যখন পোস্ট করবেন তখন আপনার automatic ভাবে sitemap এ data submit হয়ে যাবে plugin ব্যাবহার করার কারণে।

    ৩. On Page SEO Optimization

    আপনি যখন plugin ব্যাবহার করবেন তখন আপনার On Page SEO খুব সহজে করতে পারবেন। Plugin আপনাকে help করবে কিভাবে on page seo ভালভাবে করা যায়। কোথায় সমস্যা আছে এই বিষয় গুলো আপনার সামনে প্রকাশ করবে এবং আপনাকে সমাধানের উপায় বলে দিবে যার কারণে আপনি সহজেই On Page Seo করতে পারবেন তেমন কোনো অভিজ্ঞতা ছাড়াই। প্লাগিনগুলো আপনার পোস্ট বিশ্লেষণ করে বলে দেয়:

    • Keyword আছে কিনা
    • Title ঠিক আছে কিনা
    • Internal link আছে কিনা
    • ETC.

    ৪. Social Media Optimization

    SEO plugin দিয়ে Facebook ও Twitter এ শেয়ার করার সময় কিভাবে পোস্ট দেখাবে সেটাও নিয়ন্ত্রণ করা যায়। আপনি যখন plugin ব্যাবহার করবেন তখন আপনার post Facebook এবং Twitter এ কিভাবে দেখাবে এটা আপনি plugin এর সাহায্যে system করতে পারবেন। আপনাকে আলাদা করে তেমন কোনো ঝামেলা করতে হবেনা।

    WordPress এর জন্য সবচেয়ে সেরা Free SEO Plugins

    ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য অনেকগুলো free seo plugins আছে। আজকে আপনাদের সাথে সেরা কিছু plugins নিয়ে কথা বলব। যে plugin গুলো ব্যাবহার করে সহজেই আপনার ওয়েবসাইট কে free তে ভালভাবে SEO করতে পারবেন।

    ১. Yoast SEO

    Yoast SEO হলো WordPress এর সবচেয়ে জনপ্রিয় SEO plugin।

    বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েবসাইট এই plugin ব্যবহার করছে। Yoast SEO plugin সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়। ওয়ার্ডপ্রেস এ যতগুলো ওয়েবসাইট আছে maximum website এ Yoast SEO plugin ব্যাবহার করেই SEO করা হয়ে থাকে।

    Yoast SEO এর প্রধান সুবিধা

    • SEO analysis – আপনি সহজেই আপনার পোস্ট বা page এড় SEO analysis করতে পারবেন। আপনার SEO তে কোথায় কি সমস্যা এটা আপনি সহজেই ধরতে পারবেন এই plugin টার কারণে।
    • Readability check – আপনার করা পোস্ট বা page এর description এর readability সহজেই চেক করতে পারবেন। plugin এর help এর কারণে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার পোস্ট এর readability কত %, এটা আপনাকে অনেক help করবে আপনার পোস্ট এর কোথায় কি ভুল আছে এটা ধরিয়ে দিতে।
    • Meta title & description edit – আপনি এই plugin এর কারণে সহজেই Meta Title এবং Description edit করে নিজের মত SEO friendly Meta Title এবং Description দিতে পারবেন।
    • XML Sitemap – এটা অনেক কাজের একটা জিনিস। SEO করতে গেলে এটা অবশ্যই আপনার প্রয়োজন। XML Sitemap এর মাধ্যমে Search engine বুঝতে পারবে আপনার ওয়েবসাইট এর কয়টা পোস্ট index করা হয়েছে এবং কতগুলা পোস্ট index করা বাকি আছে।
    • Breadcrumb control – Breadcrumb হলো ওয়েবসাইটে একটি নেভিগেশন সিস্টেম, যা দেখায় ব্যবহারকারী বর্তমানে ওয়েবসাইটের কোন পেজে আছে এবং আগের কোন পেজ থেকে এসেছে। এটি সাধারণত পেজের উপরের দিকে দেখা যায় আপনি plugin টার কারণে সহজেই control করতে পারবেন।

    কেন Yoast SEO ব্যবহার করবেন

    এই plugin নতুনদের জন্য খুবই সহজ এবং নতুন দেড় SEO শেখার জন্যও ভালো একটি tool

    ২. Rank Math SEO

    বর্তমানে Rank Math SEO খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। Yoast SEO পরে এই plugin টাই সবচেয়ে বেশি ওয়েবসাইট এ ব্যাবহার হয়ে থাকে।

    আবার অনেকেই এখন Yoast SEO বাদ দিয়ে Rank Math ব্যবহার করছে। কারণ Yoast SEO চেয়ে বেশি feature ফ্রিতেই ব্যাবহার করা যায় Rank Math SEO plugin এর মাধ্যমে।

    Rank Math এর ফিচার

    • Unlimited Keyword Optimization – আপনি এই plugin আপনার ওয়েবসাইট এ ব্যাবহার করলে নিজের ইচ্ছামত keyword optimization করতে পারবেন। যা SEO এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি Keyword Research করে সহজেই optimize করতে পারবেন।
    • Google Schema Markup – Google Schema Markup এর কারণে আপনার ওয়েবসাইট এর content, pages, product etc গুগল search engine কে ভালভাবে বোঝাতে পারবে। search engine বুঝতে পারবে এটা একটা product, এটা একটা pages বা এটা একটা content যার কারণে search engine সহজেই index এবং সাজাতে পারবে।
    • Google Search Console integration – এই plugin ব্যাবহার করলে আপনাকে আলাদা করে google search console এ কিছু করতে হবেনা। আপনি এই plugin এর integration সুবিধার মাধ্যমে একদম সহজেই আপনি google search এ আপনার ওয়েবসাইট add এবং manage করতে পারবেন। যা আপনার সময় কে বাঁচিয়ে দিবে।
    • Built-in sitemap – আপনি Rank Math plugin ব্যাবহার করার কারণে built-in sitemap পাবেন। যার কারণে আলাদা করে আপনাকে sitemap তৈরি করতে হবেনা বা sitemap এর জন্য আলাদা plugin ব্যাবহার করতে হবেনা।
    • Advanced SEO analysis – Rank Math এই plugin এর মাধ্যমে আপনি সহজেই SEO analysis করতে পারবেন। Advance SEO analysis feature পাবেন এই plugin এর মধ্যে। যা আপনার SEO কাজ কে সহজ এবং কার্যকর করে তুলবে।

    Rank Math কেন জনপ্রিয়

    এই plugin এ অনেক Premium Feature ফ্রিতে পাওয়া যায়

    একটা ওয়েবসাইট কে দাড় করানোর জন্য সবচেয়ে বেশি important হচ্ছে SEO. আপনি যদি SEO ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট কে সহজেই rank করাতে পারবেন এবং ফ্রিতে visitor আনতে পারবেন। আশা করি আজকের পোস্ট পড়ে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। আসা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি, তারপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।