Android ফোনের Storage Full? Internal Storage বাড়ানোর সহজ সমাধান

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো Android ফোনে internal storage যদি পূর্ণ হয়ে যায় তাহলে কিভাবে বাড়াতে পারবেন।

বর্তমান সময়ে Android ফোন আমাদের দৈনন্দিন জীবনের সাথে এমন ভাবে জরিয়ে গেছে যে ফোন ছাড়া যেন সময় ই যায়না। গেম খেলা, ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্যাবহার থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে android ফোন ব্যাবহার হয়ে থাকে। ফোন অনেক বেশি ভিডিও, audio, game থাকার কারণে আমাদের ফোনের storage full দেখিয়ে থাকে। আজকে আপনাদের কে এই সমস্যার ই সমাধান দেয়ার চেষ্টা করবো। এই storage সমস্যার কারণে অনেক সময় নতুন game install বা update ও করা যায়না। অনেক সময় নতুন ছবি ও ফোনে capture করা যায়না। তবে চিন্তার কিছু নেই, আজকে আপনাদের সাথে কিছু tips share করব যা follow করে আপনি অনেকটাই আপনার internal storage এর space কমাতে পারবেন।

আজকের এই আর্টিকেলে আমরা জানবো Android ফোনে Internal Storage বাড়ানোর সহজ ও কার্যকর উপায়গুলো।

Android ফোনে Internal Storage বাড়ানোর সহজ ও কার্যকর উপায়

আপনার android ফোনের storage বাড়াতে চান তাহলে সহজ কিছু উপায় follow করতে পারেন। আপনার ফোন থাকা অপ্রয়োজনীয় app unistall করে দিন। আমাদের ফোনে অনেক সময় এমন এমন app আমরা install করে রাখি যেসব app এর প্রয়োজন হয়না আমাদের। এসব অ্যাপ আমাদের ফোনের storage ব্যাবহার করে থাকে, এই কারণে আমাদের ফোন থেকে অপ্রয়োজনীয় app সব unistall করে দেন। এভাবে অপ্রয়োজনীয় app unistall করে কয়েক mb থেকে GB পর্যন্ত ফোনের storage ফাকা করতে পারবেন।

আমাদের android ফোনে বিভিন্ন app ব্যাবহারের সময় app গুলোর জন্য ফোনে cache data জমা হয়ে থাকে। এই কারণে আমাদের ফোন থেকে অবশ্যই cache data গুলো delete করে দিবেন। cache data delete করে দিলে আপনার internal storage থেকে অনেক storage আপনি সহজেই ফাকা করতে পারবেন।

আপনার ফোনে যেসব বড় বড় অপ্রয়োজনীয় ফাইল আসে এসব ফাইল delete করে দিন। আমাদের ফোনে অনেক সময় আমরা অনেক কিছু download করে থাকি এবং পরবর্তীতে ফাইল গুলো ব্যাবহার করিনা এই কারণে আমাদের ফোনের storage ঠিক ই file গুলো খেয়ে থাকে। তাই আপনার ফোন থাকা অপ্রয়োজনীয় বড় বড় ফাইল গুলো ডিলিট করে ফেলুন। এতে আপনার ফোনের অনেক storage ফাকা হবে।

আপনার ফোনের photo এবং video cloud storage এ রাখতে পারেন। google drive, google photos এরকম অনেক cloud storage আছে। আপনি যদি cloud storage এ রাখেন তাহলে আপনার ফোনের অনেক জায়গা ফাকা পাবেন। আপনি যখন যে image বা video এর প্রয়োজন হবে আপনি সহজেই download করতে পারবেন। আপনি চাইলে অন্যান্য file ও cloud storage এ রাখতে পারবেন।

Whatsapp এ থাকা ভিডিও বা image auto download হয়ে থাকে। আপনি auto download বন্ধ করতে পারবেন সহজেই। আপনি যদি auto download বন্ধ করেন তাহলে whatsapp এ আসা image/video automatic ডাউনলোড হবেনা। আপনি চাইলে এটা খুব সহজেই করতে পারবেন। আপনি এটা যদি করেন তাহলে সহজে আপনার ফোনের storage পূর্ণ হবেনা এবং আপনার ফোনে অনেক জায়গা ফাকা পাবেন।

আপনার ফোনে lite version এর app ব্যাবহার করুন। এখন বেশির ভাগ popular app গুলোর lite version হয়ে থাকে। আপনি lite version ব্যাবহার করলে আপনার ফোনের জায়গা অনেক কম use হবে। যার কারণে আপনার ফোনের external storage অনেক save হবে এবং অনেক বেশি জায়গা পাবেন।

আপনার ফোনের internal storage যদি খুব কম থাকে তাহলে আপনি micro-SD card ব্যাবহার করতে পারেন। এখন খুব কম দামে অনেক বেশি storage এর SD কার্ড পাবেন মার্কেট এ। Memory Card এ আপনার file, video, music রাখতে পারেন। এটা সবচেয়ে সেরা উপায় যদি আপনার internal storage অনেক কম থাকে।

Files by google app ব্যাবহার করতে পারেন। আপনি যদি এই app ব্যাবহার করেন তাহলে খুব সহজেই duplicate, junk ফাইল খুঁজে বের করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। Large file গুলোও সহজে খুঁজে বের করতে পারবেন।

আমরা অনেক সময় অনেক কিছু download করে রাখি এবং ডিলিট করতে ভুলে যাই। এসব ফাইল আমাদের download folder এ জমা হয়ে থাকে। আপনার download folder নিয়মিত চেক দিবেন এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিবেন।

Factory Reset হল সর্বশেষ উপায়। উপড়ের একটা উপায় ও যদি কাজ না করে তাহলে Factory Reset দিবেন। তাহলে এটা অনেক ভালো কাজ করবে। আপনার ফোন কে অবশ্যই Factory Reset দিবেন যদি উপড়ের একটা tips ও কাজ না করে। তবে মাথায় রাখবেন আপনার ফোন factory reset দিলে আপনার ফোন থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে। আপনার ফোন factory থেকে বের হলে যেরকম থাকে ওইরকম হয়ে যাবে আপনার ফোন।

Android ফোন internal বা phone storage full হয়ে যাওয়া একটা সাধারণ সমস্যা। তবে আপনি যদি আমার দেয়া উপড়ের tips গুলো follow করলে আপনি খুব সহজেই অনেক খানি সমস্যা থেকে মুক্তি পাবেন। আসা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তবু আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *