Windows Update কী? কেন এটি আপনার কম্পিউটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব Windows আপডেট কি এবং Windows আপডেট কেনো আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বর্তমান সময় মোবাইল এর মত ল্যাপটপ বা কম্পিউটার ও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে প্রায় সকল জায়গাতে কম্পিউটার এর ব্যাবহার হয়ে থাকে। আর বর্তমানে তো বেশির ভাগ মানুষের ই নিজের একটা personal কম্পিউটার থাকে। আর আমাদের কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক maximum device এ আমরা windows ব্যাবহার করে থাকি। আর windows হল microsoft এর official সার্ভিস যা আপনার কম্পিউটার operating system কে আপডেট দিয়ে উন্নত করে তোলে। আপনি যখন windows update দেন তখন আপনার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে নতুন ফিচার, নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স এবং ড্রাইভার আপডেট ইনস্টল করে। সহজ ভাষায় windows update হল কম্পিউটার এর software কে নতুন এবং নিরাপদ রাখার ব্যবস্থা।

Windows Update কেন দরকার?

Windows এ যখন update আসে অনেকেই মনে করেন update না করলে সমস্যা নেই। কিন্তু windows update অনেক গুরুত্বপূর্ণ আপনার কম্পিউটার এর জন্য।

১. Security Fix (নিরাপত্তা বাড়ায়)

Windows এ অনেক সময় নতুন security vulnerability পাওয়া যায়। যা আপনার কম্পিউটার এর system এবং file কে শেষ করে দিতে পারে। old version windows ব্যাবহার করার কারণে এ পর্যন্ত অনেক কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছে। আর এই সমস্যা সমাধানের জন্য microsoft সবসময় সতর্ক রয়েছে।

Microsoft সেই সমস্যা ঠিক করার জন্য Security Patch Update দেয়। আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কে যদি সুরক্ষা দিতে চাই তাহলে অবশ্যই আমাদের windows update ঠিক মত দিতে হবে।

আপডেট না করলে:

  • যেকোনো সময় আপনার computer hack হয়ে যেতে পারে।
  • আপনার কম্পিউটার সিস্টেম এ যেকোনো সময় virus ঢুকে যেতে পারে।
  • যেকোনো সময় আপনার কম্পিউটার থেকে data চুরি হয়ে যেতে পারে।

২. Bug Fix (সফটওয়্যার সমস্যা ঠিক করে)

অনেক সময় Windows এ বিভিন্ন সমস্যা দেখা যায়। যেমন:

  • App crash – অনেক কম্পিউটার এই আমরা এই সমস্যা টা দেখতে পাই। হটাৎ করেই অ্যাপ crash করে ফেলে। একটা অ্যাপ Open করার পড় হুট করেই অ্যাপ টা বন্ধ হয়ে গেল। এটাকেই মূলত অ্যাপ crash বলে। বেশির ভাগ low configuration এর কম্পিউটার এ এই সমস্যা টা বেশি হয়ে থাকে।
  • System slow – আপনার windows computer যদি ঠিক মত update না রাখেন তাহলে যেকোনো সময় আপনার কম্পিউটার এর system slow হয়ে যেতে পারে। কম্পিউটার এর সিস্টেম slow হয়ে যাওয়া একটা সাধারণ কিন্তু মারাত্মক সমস্যা।
  • Error message – আপনি আপনার কম্পিউটার windows যদি আপডেট না রাখেন তাহলে যেকোনো error message আপনার সামনে দেখাতে পারে। অনেক সময় অনেক bug windows এ দেখা দেয়। এই কারণে অবশ্যই কম্পিউটার এর windows কে update রাখতে হবে।

Windows Update এই bug গুলো ঠিক করে।


৩. নতুন Feature যোগ করে

Windows Update অনেক সময় নতুন নতুন ফিচার যোগ করে।

উদাহরণ:

  • নতুন design – Windows update এ অনেক সময় নতুন design add করে, পুরানো design remove দেয়। নতুন নতুন features windows এ add করে থাকে।
  • improved search – Windows update এ search এ improve করে। Search feature কে improve করে।
  • new security tools – অনেক সময় windows update এ নতুন security tools এড করে থাকে।

এতে Windows ব্যবহার করা আরও সহজ হয়। এক কথায় windows এর বিশেষজ্ঞরা research করে নতুন কিছু করে থাকে এবং পুরাতন সমস্যা গুলো fix করে থাকে।


৪. Driver Update দেয়

Windows Update অনেক সময় hardware driver update দেয়।

যেমন:

  • Graphics Driver – আপনার কম্পিউটার এর GPU ঠিক মত কাজ করার জন্য এই driver টা অবশ্যই windows এর জন্য প্রয়োজন।
  • WiFi Driver – আপনার WIFI কে ঠিক মত কাজ করার জন্য অবশ্যই এই driver টা দরকার। আপনার computer এ যদি এই driver না থাকে তাহলে আপনার সামনে WiFi লেখায় দেখাবে না।
  • Printer Driver – আপনার কম্পিউটার এ যদি Printer Driver ইন্সটল না করা থাকে তাহলে আপনার কম্পিউটার দিয়ে আপনি print ই করতে পারবেন না। আপনার কম্পিউটার এ যদি প্রিন্ট করতে চান অবশ্যই এই driver আপনার কম্পিউটার এর জন্য প্রয়োজন।

আমাদের computer এ windows গুলো অনেক গুলো driver ব্যাবহার করে চলে। এসব driver অনেক গুরুত্বপূর্ণ আমাদের windows এর জন্য। Windows update এ এসব driver গুলোকে update করে থাকে। এতে hardware performance ভালো হয়।


৫. System Performance উন্নত করে

Windows update করার কারণে আমাদের system performance উন্নত করে থাকে। Update করার পরে অনেক সময়:

  • software compatibility বাড়ে – আপনার কম্পিউটার এর software এ compatibility বাড়িয়ে থাকে।
  • PC faster হয় – যখন কম্পিউটার আপডেট দেন তখন অবশ্যই আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক faster হয়ে থাকে।
  • battery life improve হয় – আপনার ল্যাপটপ এর battery life improve করার জন্য অনেক কাজ করে।

আসা করি আমার পোস্ট পড়ে কিছুটা হলেও বুঝতে পেরেছেন windows update টা কি এবং কেন দরকার। আজকের মত এই পর্যন্তই। আমার লেখার মধ্যে কোথাও ভুল পেলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *