Screenshot Edit করার ৫টি সেরা Free Android Tools (Beginner Guide)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব Screenshot Edit করা ৫ টি সেরা tools যা আপনার Android ফোন এ ব্যাবহার করে সহজেই Screenshot Edit করতে পারবেন।

বর্তমান সময়ে Android Smartphone আমাদের জীবনের সাথে এমন ভাবে জরিয়ে গেছে, যে Android ফোন ছাড়া জীবন কল্পনাই করা যায়না। এখন একজন দিন মজুর থেকে শুরু করে প্রায় সবাই Android Smartphone ব্যাবহার করে থাকে। Smartphone যেন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। যাই হোক আমরা ফোনে অনেক কাজের জন্য screenshot নিয়ে থাকি। অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার জন্য screenshot নিয়ে থাকি, আবার অনেক সময় অনেক কিছু social media তে share করার জন্য screenshot নিয়ে থাকি। আবার দেখায় যায় কাওকে কোনো সমস্যা দেখানোর জন্য screenshot নিয়ে থাকি। এরকম বিভিন্ন কাজের জন্য screenshot নিলে অনেক সময় দেখা যায় screenshot edit করার প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেক সময় screenshot নিয়ে অপ্রয়োজনীয় জায়গা crop করে থাকি। আবার গুরুত্বপূর্ণ জায়গা highlight করে থাকি। ব্যক্তিগত তথ্য hide বা arrow কিংবা text ব্যাবহার করার জন্য আমাদের screenshot edit করার প্রয়োজন হয়ে থাকে। এই কাজ গুলো করার জন্য অনলাইন এ অনেক Free Editing Tools আছে Android ফোনের জন্য। আজকে এই article এ এই বিষয় টাই শেয়ার করব আপনাদের সাথে।

Android Screenshot Edit করার সেরা Free Tools

১. Snapseed

Snapseed হলো Google এর তৈরি একটি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। আপনি Snapseed ব্যাবহার করে অনেক গুলো feature ফ্রিতে উপভোগ করতে পারবেন।

প্রধান ফিচার

  • Crop ও Rotate – আপনি এই feature ব্যাবহার করে সহজেই আপনার photo কে crop বা Rolate করতে পারবেন।
  • Brush Tool – আপনি এই tool ব্যাবহার করে নির্দিষ্ট জায়গায় ইচ্ছামত brightness কমাতে বা বাড়াতে পারবেন। এছাড়া select করে পছন্দমত জায়গায় ইচ্ছামত Exposure, Temperature, Saturation, Dodge & Burn Effect etc বাড়াতে বা কমাতে পারবেন। মানে আপনার control করা জায়গাতে brush tool ব্যাবহার করে নিজের পছন্দ মত সবকিছু করতে পারবেন।
  • Text Add – আপনি চাইলে সহজেই এই app ব্যাবহার করে আপনার screenshot এ Text Add করতে পারবেন।
  • Professional Editing Tools – আরও অনেক proffesional tools পাবেন এই অ্যাপ এ। Proffesional tools ব্যাবহার করে সহজেই আপনি screenshot edit করতে পারবেন।
  • Completely Free – সবচেয়ে মজার বিষয় হল এই app টা একদম ফ্রি। আপনাকে কোনো টাকা খরচ করতে হবেনা এই অ্যাপ ব্যাবহার করলে।

কেন ব্যবহার করবেন

Screenshot কে professional ভাবে edit করার জন্য Snapseed অনেক ভালো। এটার চেয়ে ভালো অ্যাপ আর পাবেন না। যেকোনো ধরনের ছবি proffesional ভাবে edit করার জন্য best এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই app একদম ফ্রি। আরও অনেক feature রয়েছে এই অ্যাপ এ। আপনি একবার ব্যাবহার করলেই এই অ্যাপ এর feature গুলো বুঝতে পারবেন।


২. Screenshot Easy

এই অ্যাপটি বিশেষভাবে Screenshot নেওয়া ও Edit করার জন্য তৈরি। এই অ্যাপ টা screenshot এর জন্যই তৈরি করা হয়েছে। আপনি যদি screenshot নিতে master হতে চান তাহলে অবশ্যই Screenshot Easy অ্যাপ টা ব্যাবহার করবেন।

ফিচার

  • Screenshot capture – এই app ব্যাবহার করে সহজ feature এর মাধ্যমে সহজেই আপনার ফোনে screenshot capture করতে পারবেন। আপনার ফোনের default option ছাড়াই আপনি screenshot capture করতে পারবেন।
  • Crop & Resize – এই app দিয়ে screenshot উঠায় আপনি খুব সহজেই crop এবং resize করতে পারবেন। আলাদা কোনো app ব্যাবহার করার প্রয়োজন হবেনা।
  • Draw Tool – এই app এ আছে একদম সহজ এবং দ্রুত Draw করার tool. আপনি screenshot তুলে সহজেই Draw করতে পারবেন এই app এর সাহায্যে।
  • Annotation – আপনি এই feature ব্যাবহার করে স্ক্রিনশটের উপর নোট, arrow, circle ইত্যাদি দিয়ে বোঝানো বা highlight করতে পারবেন। ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে আপনি এই app দিয়ে করতে পারবেন।

সুবিধা

যারা দ্রুত Screenshot edit করতে চান তাদের জন্য এটি খুব সহজ একটি অ্যাপ। আপনার ফোনের screenshot যদি দ্রুত capture এবং edit করতে চান তাহলে এই app টা আপনার জন্য best একটা app. এই app ব্যাবহার করে আপনি খুব সহজেই screenshot related সব কাজ করতে পারবেন। আরও অনেক feature রয়েছে এই অ্যাপ এ। আপনি একবার ব্যাবহার করলেই এই অ্যাপ এর feature গুলো বুঝতে পারবেন।


৩. Canva

Canva একটি জনপ্রিয় ডিজাইন অ্যাপ। Canva app ব্যাবহার করে আমরা খুব সহজেই ফ্রি এবং সুন্দর সুন্দর template ব্যাবহার করতে পারবেন। আপনার design কে করবে অনেক সহজ এবং দ্রুত। এটাতে আপনি free অনেককিছু পাবেন। পাশাপাশি paid option ও আছে। আপনি ফ্রি গুলাই ব্যাবহার করবেন। এই ওয়েবসাইট এ আপনি ফ্রিতেই অনেক premium tool ব্যাবহার করতে পারবেন।

ফিচার

  • Text Add – এই tool ব্যাবহার করে আপনি খুব সহজেই যেকোনো template বা image এ text add করতে পারবেন। একদম সহজ কাজ, আপনি অনেক ভালভাবে করতে পারবেন।
  • Sticker – এই tool এ পাবেন অনেক sticker, যা আপনার image বা template কে সাজাতে পারবেন। অনেক premium দেখতে sticker আপনি ফ্রিতেই ব্যাবহার করতে পারবেন।
  • Highlight – আপনি চাইলে যেকোনো জায়গা highlight করতে পারবেন এই tool ব্যাবহার করে।
  • Social Media Design – আপনার social media এর বিভিন্ন design আপনি সহজেই করে ফেলতে পারবেন। Social Media তে unique কিছু photo, cover ব্যাবহার করতে আপনি এই Social Media Design ব্যাবহার করতে পারবেন। অনেক ফ্রি template পাবেন আপনি এই ওয়েবসাইট এ।

কেন ব্যবহার করবেন

Screenshot কে সুন্দর presentation বা tutorial image বানাতে Canva খুব useful। একদম সহজ ভাবে ব্যাবহার করতে পারবেন। বাড়তি কোনো ঝামেলা ছাড়াই আপনি ব্যাবহার করতে পারবেন। যারা একদম নতুন তারাও সহজ ভাবে proffesional দের মত এটা ব্যাবহার করতে পারবে। আরও অনেক feature রয়েছে এই অ্যাপ এ। আপনি একবার ব্যাবহার করলেই এই অ্যাপ এর feature গুলো বুঝতে পারবেন।


৪. Pixlr

Pixlr একটি powerful photo editing app। Pixlr ব্যাবহার করে আপনি খুব সহজেই photo edit করতে পারবেন। আপনার screenshot কে proffesional ভাবে edit করার জন্য এটা হতে পারে আরেকটা best অ্যাপ।

ফিচার

  • Blur Tool – আপনি এই tool ব্যাবহার করে আপনার ছবির যেকোনো জায়গা blur করতে পারবেন।
  • Color Adjust – এই tool ব্যাবহার করে আপনার ছবির color খুব সহজেই adjust করতে পারবেন। Color adjust নিজের মত এবং proffesional ভাবে করতে পারবেন।
  • Crop – আপনি এই tool ব্যাবহার করে যেকোনো ছবি সহজেই crop করতে পারবেন। Screenshot ও crop করতে পারবেন।
  • Overlay Effect – এই tool ব্যাবহার করে সহজেই আপনার যেকোনো ছবিতে overlay effect বসাতে পারবেন।

ব্যবহার

Screenshot থেকে ব্যক্তিগত তথ্য hide করতে Blur tool খুব কাজে লাগে। আরও অনেক feature রয়েছে এই অ্যাপ এ। আপনি একবার ব্যাবহার করলেই এই অ্যাপ এর feature গুলো বুঝতে পারবেন।


৫. Markup (Built-in Tool)

অনেক Android ফোনে Screenshot নেওয়ার পর Markup option থাকে। বেশির ভাগ android ফোন default ভাবেই এই feature টা থাকে।

ফিচার

  • Draw – আপনি এই feature ব্যাবহার করে সহজেই যেকোনো ছবিতে বা screenshot এ draw করতে পারবেন।
  • Highlight – আপনি এই feature ব্যাবহার করে একদম সহজেই highlight করতে পারবেন ছবির যেকোনো area কে।
  • Crop – আপনি এই feature ব্যাবহার করে crop করতে পারবেন নিজের মত। আলাদা কোনো পেড়া আপনাকে খেতে হবেনা।
  • Text Add – এটাতেও আপনি text এড করতে পারবেন। একদম easy উপায়ে করতে পারবেন।

সুবিধা

কোনো আলাদা app install করার দরকার নেই। আরও অনেক feature রয়েছে এই অ্যাপ এ। আপনি একবার ব্যাবহার করলেই feature গুলো বুঝতে পারবেন।

আসা করি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার লেখার মধ্যে কোথাও ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *