ফ্রিতে এবং একদম কম সময়ে PDF File Edit করার সহজ উপায়!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকের এই পোস্টে শেয়ার করব কিভাবে আপনারা ফ্রিতে এবং খুব কম সময়ে PDF File Edit করতে পারেন।

বর্তমান সময়ে PDF অনেক গুরুত্বপূর্ণ একটা file ফরম্যাট। এখন প্রায় সব জায়গাতেই PDF File ব্যাবহার করা হয়। School, Colleage, Online Form থেকে শুরু করে বিভিন্ন document এর ক্ষেত্রে PDF File ব্যাবহার করা হয়ে থাকে। PDF ফাইল এর সুবিধা হচ্ছে খুব কম সাইজ এ অনেক বেশি তথ্য রাখা সম্ভব হয় এবং শেয়ার করা একদম সহজ। আমরা PDF File ব্যাবহার করতে গিয়ে অনেক সময় আমাদের নতুন তথ্য যোগ বা ফাইলে কোথাও ভুল থাকলে তা সংশোধন করার প্রয়োজন হয়। আমরা অনেকেই মনে করি PDF File Edit করা খুব কঠিন এবং Paid Software ব্যাবহার করতে হয়। কিন্তু আমরা জানিনা PDF File Edit করা একদম সহজ এবং একদম ফ্রিতে আমরা PDF File Edit করতে পারব। আজকে এই বিষয় টাই আপনাদের সাথে শেয়ার করব।

PDF File কি?

PDF এর পূর্ণরূপ হলো Portable Document Format। PDF File এমন একটা file format যা সকল ধরনের ডিভাইস এ একই format এ দেখাতে সাহায্য করে। অনেক গুলো আলাদা আলাদা পেইজ কে এক ফাইল এর মধ্যে রাখা যায় কিছুটা বই এর মত। কম সাইজ অনেক বেশি তথ্য রাখা সম্ভব হয়। PDF ফাইল এ সাধারণত Text, Image, Table, Form এসব থাকে। এই কারণে অফিস এবং অফিসিয়াল কাজে অনেক বেশি ব্যাবহার হয়ে থাকে।

কেন PDF File Edit করার প্রয়োজন হয়?

অনেক কারণেই আমাদের PDF File Edit করার প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেক PDF File তৈরি করি বা পেয়ে থাকি। অনেক সময় দেখা PDF File এ নতুন তথ্য যোগ করার প্রয়োজন হচ্ছে। কোনো ভুল তথ্য ডিলিট করার প্রয়োজন হচ্ছে। অনেক সময় আবার PDF File থেকে ছবি remove বা ছবি add করার প্রয়োজন হয়ে থাকে। আবার PDF File এ Form পুরণ করার জন্য। এসব কাজের জন্যই আমাদের PDF File Edit করার প্রয়োজন হয়ে থাকে। এই কাজ গুলো সহজে করার জন্য PDF File Edit করা প্রয়োজন।

অনলাইনে ফ্রিতে PDF Edit করার সহজ উপায়

বর্তমানে অনেক Online PDF Editor আছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই PDF ফাইল এডিট করা যায়। আপনি অনলাইন এ খুঁজলে অনেক ওয়েবসাইট পাবেন যারা ফ্রি তে এবং টাকা দিয়ে PDF File Edit করার সুবিধা দিচ্ছে। তার মধ্যে কয়েকটা আপনাদের দেখাচ্ছি।

১. Smallpdf

Smallpdf একটি খুব জনপ্রিয় PDF টুল। এরা অনেকদিন যাবত মার্কেট এ service দিয়ে আসতেছে। Smallpdf অনেক trusted একটা platfrom.

এই ওয়েবসাইট দিয়ে আপনি:

  • PDF Edit – আপনি খুব সহজেই PDF ফাইল কে এডিট করতে পারবেন। প্রায় maximum PDF ফাইল আপনি খুব সহজেই edit করতে পারবেন। অনেক গুলো built-in font আছে এই ওয়েবসাইট এ। যার কারণে আপনি একদম সহজেই আপনার PDF File এর Text edit করে replace করে একই font এ লিখতে পারবেন।
  • PDF Convert – আপনি খুব সহজেই ফাইল কে PDF file এ convert করতে পারবেন। আপনি চাইলে অন্য যেকোনো format এর ফাইল সহজেই PDF ফাইল এ convert করতে পারবেন।
  • PDF Merge – আপনি চাইলে এই feature এর মাধ্যমে অনেকগুলো PDF ফাইল একসাথে Merge করে একটা PDF File তৈরি করতে পারবেন।
  • PDF Split – আপনি চাইলে এই feature ব্যাবহার করে আপনার PDF File কেটে ২ টা বানাতে পারবেন। যেমন ধরুন আপনার PDF File এ ১০ টা পেইজ আছে, আপনি চাইলে ২ ভাগ করে ৫-৫ পেইজ বানিয়ে ২ টা PDF ফাইল বানাতে পারবেন।

সব কাজ করতে পারবেন।

ব্যবহার করার নিয়ম

  1. Smallpdf ওয়েবসাইটে যান
  2. Edit PDF অপশন নির্বাচন করুন
  3. আপনার PDF ফাইল আপলোড করুন
  4. প্রয়োজন অনুযায়ী Text Edit করুন
  5. শেষে Download করুন

২. ILovePDF

ILovePDF আরেকটি জনপ্রিয় ফ্রি টুল। এই tool এর মাধ্যমে আপনি PDF related অনেক কাজ করতে পারবেন।

এখানে আপনি করতে পারবেন:

  • PDF Edit – এই tool ব্যাবহার করেও আপনি খুব সহজেই PDF File Edit করতে পারবেন।
  • PDF Merge – এই tool ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার multiple PDF ফাইল একসাথে merge করে একটা PDF File এ convert করতে পারবেন।
  • PDF Compress – এই tool ব্যাবহার করে আপনি সহজেই আপনার PDF ফাইল কে compress করতে পারবেন। আপনার PDF ফাইল যদি ২০ mb এর হয়ে থাকে আপনি চাইলে compress করে খুব সহজেই 2-3 mb এর করে ফেলতে পারবেন। এটা অনেক কাজের একটা feature, যা আপনাকে অনেক help করবে।
  • PDF to Word Convert – আপনি চাইলে এই tool ব্যাবহার করে খুব সহজেই আপনার PDF ফাইল কে Word ফাইল এ convert করতে পারবেন।

এটি ব্যবহার করা খুবই সহজ এবং দ্রুত কাজ করে।


৩. PDFescape

PDFescape একটি শক্তিশালী অনলাইন PDF Editor। আপনি এই PDF Editor দিয়ে অনেক গুলো কাজ free তেই করতে পারবেন।

এখানে আপনি করতে পারবেন:

  • Text যোগ করা – আপনি চাইলে আপনার PDF File Edit করে খুব সহজেই আপনার PDF ফাইল এ text বসাতে পারবেন। আপনি চাইলে Text সহজেই Edit করতে পারবেন।
  • Highlight করা – আপনি চাইলে আপনার PDF ফাইল এর যেকোনো text কে hightlight করতে পারবেন। এই tool ব্যাবহার করে আপনার PDF ফাইল এর text highlight করা একদম সহজ হবে।
  • Image যোগ করা – আপনি চাইলে এই PDF tool ব্যাবহার করে খুব সহজেই আপনার PDF ফাইল এ ছবি add করতে পারবেন। আপনি চাইলে PDF ফাইল থেকে ছবি remove ও করতে পারবেন।
  • Form Fill করা – আপনি চাইলে এই tool ব্যাবহার করে PDF এর Form খুব সহজেই Fill করতে পারবেন। আপনার PDF এ থাকা form গুলো একদম accurate ভাবে আপনি fillup করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই।

এটি সম্পূর্ণ ফ্রি এবং ব্রাউজার থেকেই ব্যবহার করা যায়।

আসা কিছুটা হলেও আপনাদের কে বোঝাতে পেরেছি। আপনারা চাইলে খুব সহজেই method গুলো follow করে PDF ফাইল একদম ফ্রিতে edit করতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার লেখার মধ্যে কোথাও ভুল পেলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *